1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
April 20, 2026, 9:27 am

হরমুজ প্রণালীতে বাংলাদেশি জাহাজ চলাচলে মিলল নতুন বার্তা

Reporter Name
  • Update Time : Monday, April 20, 2026
  • 18 Time View

তিস্তা নিউজ ডেস্ক

তুরস্কে অনুষ্ঠিত আন্তালিয়া কূটনীতি ফোরামের ফাঁকে গুরুত্বপূর্ণ এক বৈঠকে হরমুজ প্রণালীতে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ চলাচল নিয়ে আলোচনা হয়েছে।

বৈঠকে অংশ নেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহ। সেখানে হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশের জাহাজ চলাচলের নিরাপত্তা ও সহজ চলাচল নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব পায়।

বাংলাদেশের পক্ষ থেকে বিশেষভাবে তুলে ধরা হয় জাতীয় পতাকাবাহী জাহাজ বাংলার জয়যাত্রা-এর নিরাপদ চলাচলের বিষয়টি। এ সময় পররাষ্ট্রমন্ত্রী ইরানের সহযোগিতা কামনা করে মধ্যস্থতার অনুরোধ জানান, যাতে হরমুজ প্রণালী দিয়ে জাহাজটির চলাচল আরও সহজ ও ঝুঁকিমুক্ত হয়।

বৈঠকে আরও উল্লেখ করা হয়, হরমুজ পারাপারের অনুমতিপ্রাপ্ত ছয়টি দেশের তালিকায় বাংলাদেশকে অন্তর্ভুক্ত করার জন্য ইরানের আগের সিদ্ধান্তকে বাংলাদেশ অত্যন্ত ইতিবাচকভাবে গ্রহণ করেছিল এবং এজন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সোমবার (২০ এপ্রিল) প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, আলোচনায় দুই পক্ষই চলমান আঞ্চলিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন। এ সময় বাংলাদেশের পক্ষ থেকে সব পক্ষকে সংযম প্রদর্শন, সংলাপ এবং কূটনীতির মাধ্যমে সমস্যার সমাধানের ওপর গুরুত্ব আরোপ করা হয়।

ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের অবস্থানকে গঠনমূলক হিসেবে উল্লেখ করে প্রশংসা করেন এবং পারস্পরিক সুবিধাজনক সময়ে বাংলাদেশি পররাষ্ট্রমন্ত্রীকে তেহরান সফরের আমন্ত্রণ জানান।

বৈঠকের পর ইরান পক্ষ বিষয়টি নিয়ে দ্রুত খোঁজখবর নেয় এবং জানায়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। দুই দেশের শীর্ষ পর্যায়ের কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV