1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
April 20, 2026, 8:08 am

বগুড়ায় ই-বেইলবন্ড সেবা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : Monday, April 20, 2026
  • 17 Time View

জেলা প্রতিনিধি

বগুড়া সফরে এসে ব্যস্ত সময় পার করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (২০ এপ্রিল) সকাল থেকেই নানা কর্মসূচিতে অংশ নিয়ে দিনভর রাজনৈতিক ও উন্নয়নমূলক কার্যক্রমে যুক্ত থাকেন তিনি।

সকালে বগুড়া সার্কিট হাউস থেকে হেঁটে বের হয়ে জেলা জজ আদালত চত্বরে পৌঁছান তিনি, যা নেতাকর্মীদের মাঝে বাড়তি উচ্ছ্বাস তৈরি করে। প্রায় পাঁচ মিনিটের এই পদযাত্রার সময় হাজারো নেতাকর্মী তাকে স্বাগত জানান। তিনি হাত নেড়ে শুভেচ্ছা জানান, অনেকেই তার সঙ্গে হাত মেলানোর চেষ্টা করেন। ফুল ছিটিয়ে বরণ ও শ্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

পরে জেলা জজ আদালত প্রাঙ্গণে আইনজীবী সমিতির নতুন ভবনের ফলক উন্মোচন করেন তিনি। একই সঙ্গে সকাল সোয়া ১১টার দিকে আনুষ্ঠানিকভাবে ই-বেইলবন্ড কার্যক্রমের উদ্বোধন করেন। এই ই-বেইলবন্ড চালুর ফলে জামিন প্রক্রিয়া আরও দ্রুত, স্বচ্ছ ও ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন, যা বিচার ব্যবস্থায় ভোগান্তি কমাতে সহায়ক হবে।

এরপর বগুড়া পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার ফলক উন্মোচনের কথা রয়েছে তার। বেলা পৌনে ১২টার দিকে শহর থেকে গাবতলীর বাগবাড়ীর উদ্দেশ্যে রওনা হয়ে তিনি পৌনে ১টায় জিয়াউর রহমান গ্রাম হাসপাতাল-এ হামের টিকাদান কর্মসূচির উদ্বোধন করবেন।

বিকেল ৪টায় শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠ-এ জেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার। জনসভা শেষে তিনি বগুড়া প্রেসক্লাবের নতুন ভবন এবং বায়তুর রহমান কেন্দ্রীয় মসজিদ-এর পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করবেন।

এই সফরকে ঘিরে বগুড়াজুড়ে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রশাসনের পাশাপাশি দলীয় নেতাকর্মীরাও দিনব্যাপী কর্মসূচি সফল করতে সক্রিয় ভূমিকা পালন করছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই সফর স্থানীয় রাজনীতিতে নতুন গতি সঞ্চার করতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV