তিস্তা নিউজ ডেস্ক
চার দিনের মুলতবির পর বুধবার (১৫ এপ্রিল) সকাল ১১টায় জাতীয় সংসদের অধিবেশনের ১৪তম দিনের কার্যক্রম শুরু হয়েছে, পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে দিনের সূচনা হয় এবং অধিবেশনে সভাপতিত্ব করছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ; এর আগে গত ১০ এপ্রিল তিনি চার দিনের জন্য অধিবেশন মুলতবি ঘোষণা করেছিলেন, সেদিন সংসদে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিল, ২০২৬’, ‘জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন বিল, ২০২৬’ এবং ‘ব্যাংক রেজল্যুশন বিল, ২০২৬’সহ মোট ২৪টি বিল পাস হয়; চলতি অধিবেশনে এখন পর্যন্ত মোট ৯১টি বিল পাস হয়েছে এবং অন্তর্বর্তীকালীন সময়ে জারি করা ১৩৩টি অধ্যাদেশের মধ্যে সংসদের বিশেষ কমিটি ৯৮টি অপরিবর্তিতভাবে, ১৫টি সংশোধনসহ অনুমোদনের সুপারিশ করেছে, পাশাপাশি অবশিষ্ট ২০টির মধ্যে চারটি বাতিল এবং ১৬টি আরও শক্তিশালী করে নতুন বিল হিসেবে উপস্থাপনের প্রস্তাব দিয়েছে।
Leave a Reply