নিজেস্ব প্রতিবেদন
পহেলা বৈশাখের অনুষ্ঠান ঘিরে নিরাপত্তা নিয়ে কোনো ধরনের হুমকি নেই বলে জানিয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক (অতিরিক্ত আইজিপি) মো. আহসান হাবীব পলাশ।
সোমবার (১৩ এপ্রিল) সকালে রাজধানীর রমনা বটমূলে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি জানান, নববর্ষ উদযাপন উপলক্ষে রাজধানীর শাহবাগ, টিএসসি, হাতিরঝিল, মানিক মিয়া অ্যাভিনিউ ও রমনা বটমূলসহ বিভিন্ন স্থানে আয়োজন হওয়া অনুষ্ঠানকে কেন্দ্র করে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এসব এলাকায় পরীক্ষণ চেকপোস্ট ও অবজারভেশন চেকপোস্ট স্থাপন করা হয়েছে।
র্যাব ডিজি আরও বলেন, বোম ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড নিয়মিতভাবে মাঠে কাজ করছে। পাশাপাশি সারা দেশে নববর্ষ উদযাপনকে ঘিরে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে কন্ট্রোল রুম, চেকপোস্ট এবং সিসিটিভি মনিটরিং ব্যবস্থা চালু রাখা হয়েছে।
তিনি আরও জানান, ইভটিজিং ও যৌন হয়রানি প্রতিরোধে র্যাব সতর্ক অবস্থানে রয়েছে এবং সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
সব মিলিয়ে, অন্য বছরের তুলনায় এবারের পহেলা বৈশাখ আরও নিরাপদ ও আনন্দমুখর পরিবেশে উদযাপিত হবে বলে আশা প্রকাশ করেন র্যাব ডিজি।
Leave a Reply