1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
April 19, 2026, 10:21 am

বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুললেন লুবাবা

Reporter Name
  • Update Time : Thursday, April 2, 2026
  • 31 Time View

ডেস্ক রিপোর্ট

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী মডেল সিমরিন লুবাবার বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা চলছে। মঙ্গলবার (৩১ মার্চ) নিজের ফেসবুকে একটি পোস্ট দেওয়ার পরই মূলত বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়ে।

সিমরিন লুবাবার বিয়ের খবরকে ঘিরে ফেসবুকে তোলপাড় সৃষ্টি হয়েছে। কেউ শুভকামনা জানিয়েছে, আবার কেউ বাল্যবিবাহের অভিযোগ তুলে নিন্দা প্রকাশ করেছে। চব্বিশ ঘণ্টা না পেরোতেই লুবাবা নতুন বক্তব্য দিয়ে বিষয়টি পরিষ্কার করেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে লুবাবা লিখেছেন, আলহামদুলিল্লাহ। আমাদের দুই পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী ঘরোয়া পরিবেশে আমাদের বাগদান সম্পন্ন হয়েছে। বাংলাদেশ সরকারের আইন অনুযায়ী নির্ধারিত সময়ে আমাদের বিবাহ সম্পন্ন হবে, ইনশাআল্লাহ। আমরা সকলের কাছে দোয়া প্রার্থী। এর আগে মঙ্গলবার বাগদত্তার সঙ্গে ফেসবুকে ছবি পোস্ট করে লুবাবা জানিয়েছিলেন, আলহামদুলিল্লাহ। আমাদের দুই পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী ঘরোয়া পরিবেশে আমাদের বাগদান সম্পন্ন হয়েছে।

সিমরিন লুবাবার ওই পোস্ট ঘিরে বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়লেও, বুধবার (১ এপ্রিল) সন্ধ্যায় আরেকটি পোস্টের মাধ্যমে তিনি বিষয়টি স্পষ্ট করেছেন।

শৈশব থেকেই বিনোদন অঙ্গনের পরিচিত মুখ সিমরিন লুবাবা। প্রয়াত খ্যাতিমান অভিনেতা আবদুল কাদেরের নাতনি হিসেবে অল্প বয়সে অভিনয়ে প্রবেশ করেন তিনি। শিশুশিল্পী হিসেবে জনপ্রিয়তা পাওয়ার পর নিয়মিত অভিনয় ও মডেলিং করতেন লুবাবা। তবে গত বছরের শেষ দিকে হঠাৎ ঘোষণা দিয়ে নিজেকে বিনোদন অঙ্গন থেকে সরিয়ে নিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV