তিস্তা নিউজ ডেস্ক
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন আন্তর্জাতিক গবেষক Dr. Md. Shakirul Islam Khan। তিনি এশিয়া-প্যাসিফিক অঞ্চলে বৈদেশিক কর্মসংস্থান সংক্রান্ত দায়িত্বে নিযুক্ত হবেন। ড. শাকিরুল ইসলাম খান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও শিক্ষক।
বৃহস্পতিবার (২ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এই নিয়োগের তথ্য প্রকাশ করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, নতুন দায়িত্ব গ্রহণের আগে তাকে অন্যান্য পেশা, ব্যবসা বা সরকারি-বেসরকারি কোনো প্রতিষ্ঠানের সঙ্গে যে কোনো ধরনের সম্পর্ক ত্যাগ করতে হবে। এছাড়া, এই নিয়োগ কার্যকর থাকবে প্রধানমন্ত্রীর মেয়াদকাল বা প্রধানমন্ত্রীর সন্তুষ্টি অর্জিত হওয়া পর্যন্ত।
ড. শাকিরুল ইসলাম খান একজন খ্যাতিমান গবেষক ও শিক্ষাবিদ। এর আগে তিনি জাপানের Oita University ও Ehime University-সহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। আন্তর্জাতিক মানের পিয়ার-রিভিউড জার্নালে তার ১৫০টিরও বেশি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে।
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে তার দায়িত্বের মধ্যে থাকবে বিভিন্ন নীতি ও কর্মসূচি সংক্রান্ত কাজে সহযোগিতা, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী প্রকল্প ও কার্যক্রম তদারকি, এবং প্রয়োজনে গুরুত্বপূর্ণ নীতি ও প্রস্তাবনা প্রণয়ন। সংশ্লিষ্টরা মনে করছেন, তার আন্তর্জাতিক অভিজ্ঞতা ও বিশ্লেষণী দক্ষতা প্রধানমন্ত্রীর কার্যক্রমে উল্লেখযোগ্য অবদান রাখবে।
Leave a Reply