তিস্তা নিউজ ডেস্ক:
আগামীকাল বেলা ১১টায় শুরু হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। অধিবেশনের প্রথম দিনেই নির্বাচিত হবেন স্পিকার ও ডেপুটি স্পিকার। পরে তাদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি Mohammad Shahabuddin।
বুধবার (১১ মার্চ) দুপুরে সংসদ ভবন থেকে বের হয়ে সাংবাদিকদের এ তথ্য জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী Salahuddin Ahmed। তিনি বলেন, সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণও দেবেন।
এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদকে সামনে রেখে ক্ষমতাসীন দল Bangladesh Nationalist Party–এর সংসদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হয়। জাতীয় সংসদ ভবনের সরকার দলীয় সভাকক্ষে অনুষ্ঠিত ওই বৈঠকে সভাপতিত্ব করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী Tarique Rahman।
বৈঠকে আগামী বৃহস্পতিবার (১২ মার্চ) শুরু হতে যাওয়া সংসদের প্রথম অধিবেশন নিয়ে আলোচনা করা হয়। সংসদের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা, নতুন সংসদ সদস্যদের ভূমিকা এবং আইন প্রণয়ন সংক্রান্ত বিভিন্ন বিষয়েও মতবিনিময় হয় বলে জানা গেছে।
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের মাধ্যমে নতুন সংসদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। পরে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন সম্পন্ন করে সংসদের নিয়মিত কার্যসূচি চালু করা হবে।
Leave a Reply