1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
April 19, 2026, 3:09 pm

বিদ্যুৎ সাশ্রয়ে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

Reporter Name
  • Update Time : Thursday, March 5, 2026
  • 46 Time View

তিস্তা নিউজ ডেস্ক:

বিদ্যুৎ সাশ্রয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে সচিবালয়ে নিজের কক্ষের অর্ধেক লাইট বন্ধ এবং শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের তাপমাত্রা কমিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী Tarique Rahman

বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব Atikur Rahman Ruman এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, বৃহস্পতিবার সকাল ৯টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী সচিবালয়ে তার দপ্তরে আসেন। অফিসে প্রবেশ করেই তিনি নিজের কক্ষের প্রায় ৫০ শতাংশ লাইটের সুইচ বন্ধ করে দেন এবং এসির তাপমাত্রা ২৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াসে নির্ধারণ করেন। এ তাপমাত্রায় বিদ্যুৎ খরচ তুলনামূলক কম হয়।

আতিকুর রহমান রুমন আরও জানান, মন্ত্রিসভার বৈঠকে যোগ দিতে মন্ত্রিপরিষদ কক্ষে প্রবেশ করার পরও প্রধানমন্ত্রী কক্ষের অর্ধেক লাইট বন্ধ রাখতে এবং এসির তাপমাত্রা কমিয়ে দিতে নির্দেশ দেন।

প্রধানমন্ত্রীর এ ব্যতিক্রমী উদ্যোগের পর তার দপ্তরের অন্যান্য কক্ষেও তাৎক্ষণিকভাবে অর্ধেক লাইট বন্ধ করা হয় এবং এসির তাপমাত্রা কমিয়ে দেওয়া হয়।

এ সময় প্রধানমন্ত্রী সচিবালয়ের সব মন্ত্রণালয়, দেশের সরকারি-বেসরকারি অফিস, আদালত, শপিংমল ও বিভিন্ন প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানান। পাশাপাশি তিনি দিনের বেলায় অপ্রয়োজনীয় লাইট ব্যবহার না করে পর্দা সরিয়ে সূর্যের আলো কাজে লাগানোর পরামর্শ দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV