তিস্তা নিউজ ডেস্ক:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে ট্রেনের আসনের অগ্রিম টিকিট বিক্রির তৃতীয় দিন বৃহস্পতিবার (৫ মার্চ)। এদিন থেকে পাওয়া যাবে আগামী ১৫ মার্চের ট্রেনের টিকিট।
বরাবরের মতো এবারও আন্তঃনগর ট্রেনের সাত দিনের অগ্রিম টিকিট বিশেষ ব্যবস্থায় বিক্রি করা হচ্ছে। যাত্রীদের সুবিধার্থে বাংলাদেশ রেলওয়ে শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করছে।
সকাল ৮টা থেকে শুরু হয়েছে পশ্চিমাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি। অপরদিকে, পূর্বাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টা থেকে।
রেলওয়ের পক্ষ থেকে বলা হয়েছে, আগেভাগে অনলাইন টিকিট কিনলে ঈদে ঘরমুখো যাত্রীদের ভোগান্তি কমবে এবং ট্রেন যাত্রা সুবিধাজনক হবে। এ বছরও ট্রেনের টিকিট বিক্রি ও যাত্রী সুবিধার জন্য সব ধরনের সেবা নিশ্চিত করা হয়েছে।
যাত্রীদের নিরাপদ ও আরামদায়ক যাত্রার জন্য রেলওয়ে প্রশাসন সব প্রস্তুতি সম্পন্ন করেছে। বিশেষ করে ঈদ চলাকালীন সময়ে ট্রেনের অতিরিক্ত যাত্রী ও ভ্রমণজনিত চাপ মোকাবিলায় পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply