1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
April 19, 2026, 6:20 pm

কে কোন খাতে দায়িত্ব পেলেন? প্রকাশিত হলো ১০ উপদেষ্টাদের গেজেট

Reporter Name
  • Update Time : Tuesday, February 24, 2026
  • 76 Time View

ডেস্ক রিপোর্ট:

প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নেতৃত্বাধীন সরকারে মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদায় নিয়োগ পাওয়া ১০ উপদেষ্টার দপ্তর বণ্টনের প্রজ্ঞাপন প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি সই করা এ প্রজ্ঞাপন জারি করা হয়। এর আগে গত ২০ ফেব্রুয়ারি উপদেষ্টা পরিষদের আট সদস্যের দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন দেওয়া হয়েছিল। সর্বশেষ প্রজ্ঞাপনে বাকি দুজনের দায়িত্বও নির্ধারণ করা হয়েছে।

নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, প্রতিমন্ত্রী পদমর্যাদার উপদেষ্টা হুমায়ুন কবির-কে তিনটি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে—পররাষ্ট্র, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। অপরদিকে জাহেদ উর রহমান পেয়েছেন পলিসি ও স্ট্র্যাটেজি সংক্রান্ত দায়িত্ব।

মন্ত্রী পদমর্যাদার উপদেষ্টাদের মধ্যে মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, নজরুল ইসলাম খানরুহুল কবির রিজভী আহমেদ-কে ‘রাজনৈতিক উপদেষ্টা’ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া মো. ইসমাইল জবিউল্লাহ জনপ্রশাসন মন্ত্রণালয় এবং রাশেদ আল মাহমুদ তিতুমীর অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন।

প্রতিমন্ত্রী পদমর্যাদার উপদেষ্টাদের মধ্যে শামসুল ইসলাম-কে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

এদিকে মাহদী আমিন-কে একসঙ্গে চারটি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে—শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। পাশাপাশি রেহান আসিফ আসাদ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন।

প্রজ্ঞাপন জারির মধ্য দিয়ে উপদেষ্টা পরিষদের সকল সদস্যের দপ্তর বণ্টন সম্পন্ন হলো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV