1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
August 29, 2026, 9:50 pm

ভারতের বিপক্ষে পরাজয়ে শেষ বাংলাদেশের স্বপ্ন

Reporter Name
  • Update Time : Sunday, February 8, 2026
  • 153 Time View

তিস্তা নিউজ ডেস্ক:

সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে টানা শিরোপা ধরে রাখার স্বপ্নভঙ্গ হলো বাংলাদেশের। নেপালের পোখরা রঙ্গশালায় অনুষ্ঠিত ফাইনালে ভারতের কাছে ৪–০ গোলের বড় ব্যবধানে হেরে রানার্সআপ হয় লাল-সবুজের প্রতিনিধিরা। শক্তিমত্তার বিচারে ম্যাচের আগে ফেবারিট থাকলেও গুরুত্বপূর্ণ এই ফাইনালে প্রত্যাশার ধারেকাছেও যেতে পারেনি পিটার বাটলারের শিষ্যরা।

ফাইনালের আগে বাংলাদেশের পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। গ্রুপ পর্বে শক্তিশালী ভারতকে ২–০ গোলে হারানোর পাশাপাশি টানা তিন ম্যাচ জিতে ফাইনালে উঠে দলটি। পাঁচবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ গ্রুপ পর্বে ১৮টি গোল করেছিল এবং একটিও গোল হজম করেনি। এমন দাপুটে পারফরম্যান্সের কারণে শিরোপা ধরে রাখার বিষয়ে আত্মবিশ্বাসী ছিল দলটি।

তবে ফাইনালে শুরু থেকেই ম্যাচের চিত্র ধীরে ধীরে বদলে যেতে থাকে। প্রথমদিকে কিছুটা সমান লড়াই হলেও ম্যাচের মাঝামাঝি সময় থেকে বলের দখল ও গেম কন্ট্রোলে আধিপত্য বিস্তার করে ভারত। ৪২ মিনিটে সেই আধিপত্যের ফল পায় তারা। প্রীতিকা বর্মণের বাড়ানো ক্রস থেকে বক্সের ভেতরে বল পেয়ে যান জুলান নংমাইথেম, যিনি ঠাণ্ডা মাথায় বল জালে পাঠিয়ে ভারতকে এগিয়ে দেন।

দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও বাংলাদেশ কার্যকর আক্রমণ গড়ে তুলতে ব্যর্থ হয়। উল্টো ৬১ মিনিটে রক্ষণভাগের ভুলে পেনাল্টি উপহার দেয় দলটি। স্পটকিক থেকে নিখুঁত শটে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন এলিজাবেদ লাকড়া। এতে বাংলাদেশের উপর চাপ আরও বেড়ে যায়।

এরপর ৬৮ মিনিটে আসে ম্যাচের টার্নিং পয়েন্ট। প্রতিপক্ষের চাপে বল ক্লিয়ার করতে গিয়ে ভুল করেন বাংলাদেশের গোলকিপার ইয়ারজান বেগম। সেই সুযোগ কাজে লাগিয়ে পার্ল ফার্নান্দেজ তৃতীয় গোলটি করলে কার্যত ম্যাচের ফল নিশ্চিত হয়ে যায়।

বাংলাদেশ শেষ দিকে কিছুটা আক্রমণাত্মক হওয়ার চেষ্টা করলেও ভারতের সংগঠিত রক্ষণভাগ ভেদ করতে পারেনি। ম্যাচের ৮৩ মিনিটে আনভিতা রাঘুরামন আরও একটি গোল করে ব্যবধান ৪–০ করেন। এই গোলের মধ্য দিয়েই ভারতের বড় জয় এবং শিরোপা উৎসব নিশ্চিত হয়।

সব মিলিয়ে ফাইনালে প্রত্যাশার চাপ সামলাতে না পেরে বড় ব্যবধানে হার মানতে হয় বাংলাদেশকে। তবু পুরো টুর্নামেন্টজুড়ে দলের পারফরম্যান্স ভবিষ্যতের জন্য ইতিবাচক ইঙ্গিত হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV