1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
August 31, 2026, 5:55 am

পিএসএল নিলামের আগেই লাহোর কালান্দার্সে যোগ দিলেন মোস্তাফিজুর রহমান

Reporter Name
  • Update Time : Thursday, February 5, 2026
  • 156 Time View

আন্তর্জাতিক নিউজ ডেস্ক;

বাংলাদেশের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানকে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) লাহোর কালান্দার্স দলে অন্তর্ভুক্ত করেছে। দলের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে বৃহস্পতিবার ঘোষণা করা হয়েছে, এবারের আসরের জন্য মোস্তাফিজের সঙ্গে সরাসরি চুক্তি করা হয়েছে।

লাহোর কালান্দার্স জানিয়েছে, মোস্তাফিজকে দলে নেওয়ার জন্য ৬ কোটি ৪৪ লাখ পাকিস্তানি রুপির চুক্তি করা হয়েছে। বর্তমান বিনিময় হার অনুযায়ী এটি বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ কোটি ৮১ লাখ টাকার বেশি। সরাসরি চুক্তির নিয়ম অনুযায়ী অর্থের এই অঙ্ক প্রকাশ করা হয়েছে।

পাকিস্তানের শীর্ষ ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট পিএসএল এবার ১১তম আসরে পা রাখছে। আগের ১০ আসর ড্রাফট পদ্ধতিতে খেলোয়াড় কেনা হলেও এবারই প্রথমবার নিলামের মাধ্যমে দলগুলো খেলোয়াড় বাছাই করবে। আগামী ১১ ফেব্রুয়ারি থেকে নিলামের মাধ্যমে খেলোয়াড় বাছাই শুরু হবে। এবারের আসরে মোট ৮টি ফ্র্যাঞ্চাইজি লড়বে, যা গতবারের তুলনায় ২টি বেশি।

মোস্তাফিজ ২০১৭–১৮ মৌসুমে লাহোর কালান্দার্সের হয়ে খেলেছিলেন। দলটি তার এবারের অন্তর্ভুক্তিকে ‘পরিবারে ফেরা’ হিসেবে বর্ণনা করেছে। মোস্তাফিজের পিএসএলে ফেরার খবর তার ভক্তদের মধ্যে উত্তেজনা সৃষ্টি করেছে।

এ বছর মোস্তাফিজের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার কথা ছিল। ডিসেম্বরের নিলামে কলকাতা তাকে ৯ কোটি ২০ লাখ রুপিতে কিনেছিল। তবে ভারতের কিছু উগ্র মতাদর্শের হুমকির কারণে ৩ জানুয়ারি বিসিসিআই মোস্তাফিজকে আইপিএল থেকে অব্যাহতি দেয়। এরপর নিরাপত্তার কারণে বাংলাদেশ সরকারও ভারতে বিশ্বকাপ দল পাঠাতে অস্বীকৃতি জানায়। ভেন্যু স্থানান্তরের অনুরোধ আইসিসি প্রত্যাখ্যান করলে বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিতে হয়।

ভারতের নিরাপত্তা পরিস্থিতি বিবেচনা করে পাকিস্তান সরকার ইতিমধ্যেই বিশ্বকাপে ভারত–ম্যাচ বয়কটের ঘোষণা দিয়েছে। এমন পরিস্থিতির মধ্যেই মোস্তাফিজকে দলে নেওয়ার খবর দিয়েছে লাহোর।

পিএসএলের ১১তম আসর ২৬ মার্চ শুরু হয়ে ৩ মে শেষ হওয়ার কথা। মোস্তাফিজের আগেভাগে দলবদল ও অন্তর্ভুক্তি লাহোর কালান্দার্সকে শক্তিশালী করে তুলবে বলে মনে করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV