1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
April 19, 2026, 9:30 pm

বাজার নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ, সয়াবিন তেল কিনতে ১৮৬ কোটি টাকা বরাদ্দ

Reporter Name
  • Update Time : Tuesday, January 27, 2026
  • 91 Time View

তিস্তা নিউজ ডেস্ক:

মঙ্গলবার (২৭ জানুয়ারি) অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়। বৈঠক সূত্রে এসব তথ্য জানা গেছে।

বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে দেশের দুটি প্রতিষ্ঠান থেকে মোট এক কোটি লিটার পরিশোধিত সয়াবিন তেল ক্রয়ের অনুমোদন দেওয়া হয়। এই ক্রয় কার্যক্রম ১০টি লটে সম্পন্ন হবে। এতে মোট ব্যয় ধরা হয়েছে ১৮৫ কোটি ৯২ লাখ ৫০ হাজার টাকা।

অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, সুপার অয়েল রিফাইনারি লিমিটেড থেকে ৫০ লাখ লিটার পরিশোধিত সয়াবিন তেল কেনা হবে। এতে ব্যয় হবে ৯২ কোটি ৯৭ লাখ ৫০ হাজার টাকা। এ ক্ষেত্রে প্রতি লিটার সয়াবিন তেলের দাম পড়বে ১৮৫ টাকা ৯৫ পয়সা।

অন্যদিকে, শবনম ভেজিটেবল অয়েল লিমিটেড থেকে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর জন্য আরও ৫০ লাখ লিটার সয়াবিন তেল কেনা হবে। এতে মোট ব্যয় হবে ৯২ কোটি ৯৫ লাখ টাকা। এখানে প্রতি লিটার সয়াবিন তেলের মূল্য নির্ধারণ করা হয়েছে ১৮৫ টাকা ৯০ পয়সা।

সরকারি সূত্র জানায়, রমজান মাসে ভোজ্যতেলের চাহিদা বেড়ে যাওয়ায় বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে এবং দাম সহনীয় পর্যায়ে রাখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। কেনা তেল টিসিবির মাধ্যমে নির্ধারিত মূল্যে সাধারণ মানুষের কাছে বিক্রি করা হবে বলে আশা করা হচ্ছে।

এদিকে বৈঠকে সয়াবিন তেল ছাড়াও সার আমদানির একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, কৃষি উৎপাদন স্বাভাবিক রাখতে সার সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির এই সিদ্ধান্তগুলো রমজান মাসে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV