1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
August 30, 2026, 2:45 pm

দল ঘোষণার আনন্দ, কিন্তু বিশ্বকাপের পথে পাকিস্তান অনিশ্চিত

Reporter Name
  • Update Time : Monday, January 26, 2026
  • 136 Time View

তিস্তা নিউজ ডেস্ক:

রোববার পাকিস্তানের ক্রিকেট বোর্ড (পিসিবি) প্রধান নাজমুল হাসান নাকভি জাতীয় দলের খেলোয়াড় ও প্রধান কোচ মাইক হেসনের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন। বৈঠকের মূল বিষয় ছিল দল ঘোষণার পরও বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ এখনও নিশ্চিত নয়। নাকভি স্পষ্টভাবে খেলোয়াড়দের জানান, দল ঘোষণা মানেই চূড়ান্ত অনুমোদন নয়, আনুষ্ঠানিকভাবে সরকার যদি যেতে না বলে, তবে পাকিস্তান বিশ্বকাপে অংশগ্রহণ করবে না।

পিসিবি সূত্র জানিয়েছে, বৈঠকে নাকভি খেলোয়াড়দের পুরো প্রেক্ষাপট বিস্তারিতভাবে তুলে ধরেন। বিশেষ করে আইসিসির সম্প্রতি নেওয়া সিদ্ধান্ত, যেখানে বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়া হয়েছে এবং স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হয়েছে, তা নিয়ে আলোচনা করা হয়। এই সিদ্ধান্তের রাজনৈতিক ও কূটনৈতিক দিকগুলো খেলোয়াড়দের বোঝানো হয়। নাকভি বলেন, “আমরা সরকারের নির্দেশনার অপেক্ষায় আছি। সরকার যা বলবে, সেটাই আমরা মেনে চলব। যদি তারা বিশ্বকাপে যেতে না বলে, আমরা সেটাকেও সম্মান করব।”

বৈঠকে উপস্থিত খেলোয়াড়রাও বোর্ডের অবস্থানের প্রতি পূর্ণ সমর্থন জানান। একাধিক সূত্রের দাবি, খেলোয়াড়রা নাকভিকে বলেন, “আপনি ও সরকার যা সিদ্ধান্ত নেবেন, আমরা সেটাকেই সমর্থন করব।” এই অবস্থান থেকে স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায়, প্রয়োজনে পাকিস্তানও বিশ্বকাপ বয়কটের পথে যেতে পারে।

নাকভি আরও খেলোয়াড়দের জানান, বাংলাদেশ ইস্যুতে পিসিবির অবস্থান কেন ‘অন্যায়’ মনে করা হচ্ছে, সেটাও বোঝানো হয়েছে। এছাড়া নিরাপত্তার অজুহাতে বাংলাদেশকে ভারত সফর থেকে বাদ দেওয়ার আইসিসির সিদ্ধান্ত নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে। বৈঠকে বোঝানো হয়, এই সিদ্ধান্তগুলো কেবল ক্রীড়াসংক্রান্ত নয়, বরং রাজনৈতিক ও কূটনৈতিক প্রেক্ষাপটও গুরুত্বপূর্ণ।

সব মিলিয়ে কাগজে-কলমে পাকিস্তানের বিশ্বকাপ দল ঘোষণা হয়ে গেছে, তবে বাস্তবে দলের অংশগ্রহণ সম্পূর্ণভাবে সরকারের চূড়ান্ত অনুমোদনের ওপর নির্ভর করছে। আনুষ্ঠানিক সংকেত না আসা পর্যন্ত পাকিস্তানের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা অব্যাহত থাকবে। খেলোয়াড়রা প্রস্তুত থাকলেও, সরকারের সিদ্ধান্তই চূড়ান্ত ভাবাবে তাদের বিশ্বকাপ যাত্রার ভাগ্য।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV