নিজস্ব প্রতিনিধি,
ইসলামী আন্দোলন বাংলাদেশের জোট ছাড়ার ঘোষণার পর শনিবার (১৭ জানুয়ারি) জামায়াতের সর্বোচ্চ ফোরাম জরুরি বৈঠকে বসে। বৈঠক শেষে দুপুর ১২টার দিকে আয়োজিত তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে জোটের অবস্থান তুলে ধরেন জোট নেতা জুবায়ের।
তিনি জানান, ১১ দলের সমঝোতার ভিত্তিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য যে আসনগুলো চূড়ান্ত করা হয়েছিল, সেগুলো এখনো ফাঁকা রাখা হয়েছে। বর্তমান সিদ্ধান্ত অনুযায়ী, শেষ সময় পর্যন্ত ইসলামী আন্দোলনের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করবে ১০ দল। জোটের পক্ষ থেকে তাদের ফিরে আসার সুযোগ উন্মুক্ত রাখা হয়েছে।
জুবায়ের বলেন, শেষ পর্যন্ত যদি ইসলামী আন্দোলন বাংলাদেশ জোটে না আসে, তাহলে ফাঁকা রাখা ৪৭টি আসনে নিজেদের প্রার্থী দেওয়ার বিষয়টি আলোচনার মাধ্যমে চূড়ান্ত করা হবে। এ বিষয়ে সিদ্ধান্ত নেবে ১০ দলের লিঁয়াজো কমিটি।
তিনি আরও জানান, জরুরি বৈঠকে আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মপরিকল্পনাসহ বিভিন্ন সাংগঠনিক ও রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা চলছে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে জোটের শীর্ষ নেতারা ৪৭টি আসন ফাঁকা রেখে ২৫৩টি আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা দেন। একই সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশকে জোটে রাখার বিষয়ে আলোচনা অব্যাহত রাখার কথাও জানানো হয়েছিল।
Leave a Reply