1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
April 19, 2026, 11:02 pm

কৌশলের নামে গুপ্ত বা সুপ্ত বেশ নেয়নি বিএনপি: তারেক রহমান

Reporter Name
  • Update Time : Saturday, January 17, 2026
  • 90 Time View

 নিজস্ব প্রতিনিধি,

শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে গুম, খুন ও নির্যাতনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ‘মায়ের ডাক’ ও ‘আমরা বিএনপি পরিবার’-এর যৌথ আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।

তারেক রহমান বলেন, দীর্ঘদিন তাকে দেশ, স্বজন ও নেতাকর্মীদের কাছ থেকে দূরে থাকতে বাধ্য করা হয়েছে। তবে দূরে থেকেও তিনি স্বৈরাচারবিরোধী আন্দোলনে যুক্ত ছিলেন এবং স্বজনহারা মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন। সীমাবদ্ধতার মধ্যেও বিএনপি নিপীড়িত পরিবারগুলোর সহায়তায় সচেষ্ট ছিল বলে তিনি উল্লেখ করেন।

ফ্যাসিবাদী শাসনামলে হাজার হাজার বিএনপি নেতাকর্মী গুম, খুন ও নির্যাতনের শিকার হয়েছেন উল্লেখ করে তিনি বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সময় দেড় লক্ষাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়, যার চাপ প্রায় ৬০ লাখ নেতাকর্মীকে বহন করতে হয়েছে। দিনের পর দিন তারা ঘরছাড়া ও পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলেন।

তিনি বলেন, সরকারবিরোধী আন্দোলন কখনো উত্তাল আবার কখনো স্থিমিত হলেও কৌশলের নামে বিএনপি কখনো গুপ্ত বা সুপ্ত রাজনীতি করেনি। অন্যায়ের বিরুদ্ধে দলটি সবসময় আপসহীন থেকেছে। ভবিষ্যতে গণতান্ত্রিক সরকার গঠিত হলে গুম-খুনের শিকার পরিবারগুলোর প্রতি রাষ্ট্রের দায়বদ্ধতা নিশ্চিত করা হবে।

অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, শান্তির স্বার্থে নির্বাচন কমিশনের অনুরোধে কর্মসূচি স্থগিত করা হলেও এটিকে দুর্বলতা নয়, বরং বিএনপির ভদ্রতার পরিচয় হিসেবে দেখতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV