1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
April 20, 2026, 12:36 am

চু/রির অপবাদ ও মসজিদের মাইকে ঘোষণার পর আ/ত্ম/হ/ত্যা করলেন যুবক

Reporter Name
  • Update Time : Saturday, January 10, 2026
  • 121 Time View

নিজস্ব প্রতিনিধি,
নীলফামারীর সৈয়দপুরে চুরির অপবাদ সহ্য করতে না পেরে রোকনুজ্জামান (৪০) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। শনিবার (১০ জানুয়ারি) সকালে উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের দক্ষিণ সোনাখুলি গুয়াবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রোকনুজ্জামান ওই এলাকার জহিরুল ইসলাম বাট্টুর ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে রোকনুজ্জামানের বাড়ির পাশ থেকে আব্দুর রশীদ নামে এক ব্যক্তির একটি গরু চুরি হয়। পরে সন্ধ্যার দিকে গরুটির সন্ধান পাওয়া যায়। গরু উদ্ধারের পর রাতে রোকনুজ্জামানকে ডেকে এনে গরু চুরির অভিযোগ তুলে স্থানীয়ভাবে সালিশ বসানো হয়। এ সময় তার কাছ থেকে সাদা কাগজে স্বাক্ষর নেওয়া হয়।
এরপর শনিবার ভোরে গরুর মালিক আব্দুর রশীদ স্থানীয় মসজিদের মাইকে রোকনুজ্জামানকে চোর বলে ঘোষণা দেন। এই ঘোষণা শোনার পর মানসিকভাবে ভেঙে পড়ে রোকনুজ্জামান নিজ ঘরে তীরের সঙ্গে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন।
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মোস্তফা আলী বলেন, “গতকাল রাতে চুরির অভিযোগে রোকনুজ্জামানকে ডেকে এনে সালিশ করা হয় এবং তার কাছ থেকে সাদা কাগজে স্বাক্ষর নেওয়া হয়। আজ সকালে শুনি সে আত্মহত্যা করেছে।”
সৈয়দপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বলেন, “খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV