নিজস্ব প্রতিনিধি,
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, আগের মতো এবার কোনো পাতানো নির্বাচন হবে না। নির্বাচন কমিশন ন্যায়বিচারে বিশ্বাসী এবং সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করবে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে আগারগাঁওয়ের নির্বাচন কমিশন সচিবালয়ে মনোনয়ন বাতিল ও গ্রহণের বিরুদ্ধে চলমান আপিল আবেদনের বুথ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
সিইসি জানান, যেসব প্রার্থী মনোনয়নের বৈধতা বা বাতিলের বিরুদ্ধে আপিল করেছেন, সেগুলোর নিষ্পত্তি সম্পূর্ণ আইনি প্রক্রিয়ায় করা হবে। কমিশন স্বচ্ছতার সঙ্গে কাজ করছে এবং লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করাই তাদের লক্ষ্য। তিনি আরও আশ্বস্ত করেন, আপিল শুনানির প্রতিটি ধাপ পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করে সিদ্ধান্ত দেওয়া হবে।
ইসি সূত্র জানায়, বৃহস্পতিবার আপিল আবেদনের চতুর্থ দিন চলছে। দেশের বিভিন্ন স্থান থেকে সংক্ষুব্ধ প্রার্থীরা মনোনয়ন ফিরে পেতে বা প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে আপিল করছেন। শুক্রবার (৯ জানুয়ারি) পর্যন্ত আবেদন জমা দেওয়া যাবে। আগামী ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত আপিল শুনানি চলবে। গত তিন দিনে মোট ২৯৫টি আপিল আবেদন জমা পড়েছে।
Leave a Reply