1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
April 20, 2026, 12:44 am

প্রাথমিক স্কুলে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় নেওয়া হলো একগুচ্ছ নতুন পদক্ষেপ

Reporter Name
  • Update Time : Thursday, January 8, 2026
  • 106 Time View

নিজস্ব প্রতিনিধি,

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এখন থেকে স্কুলেই প্রাথমিক চিকিৎসা ও পুষ্টি পরামর্শ পাওয়ার সুযোগ পেতে পারে। শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা, রোগ প্রতিরোধ ও মানসিক সুস্বাস্থ্য নিশ্চিত করতে নতুন কর্মসূচি চালুর উদ্যোগ নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এ লক্ষ্যে একটি রূপরেখা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগে পাঠানো হয়েছে। অনুমোদন মিললে সারাদেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে কর্মসূচিটি বাস্তবায়ন শুরু হবে।

প্রস্তাবিত রূপরেখা অনুযায়ী কৃমিনাশক ট্যাবলেট, ভিটামিন এ ক্যাপসুল ও নিয়মিত টিকাদান কর্মসূচির পাশাপাশি প্রতিটি স্কুলে নিয়মিত স্বাস্থ্য পর্যবেক্ষণ চালু করা হবে। একই সঙ্গে উন্নত মানের ফার্স্ট এইড বক্স, ওজন ও উচ্চতা মাপার যন্ত্র, রক্তচাপ ও সুগার লেভেল পরীক্ষার যন্ত্র সরবরাহের পরিকল্পনা রয়েছে।

এছাড়া বয়স ও ওজন অনুযায়ী সুষম খাদ্যের তালিকা সংবলিত পোস্টার ও লিফলেট বিতরণ করা হবে। রূপরেখায় মেয়ে শিক্ষার্থীদের বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য সুরক্ষা, মানসিক স্বাস্থ্য সচেতনতামূলক কর্মশালা এবং শিক্ষকদের জন্য বিশেষ প্রশিক্ষণের কথাও অন্তর্ভুক্ত রয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, এই কর্মসূচি চালু হলে বিদ্যালয় থেকেই স্বাস্থ্যঝুঁকি কমানো, দ্রুত রোগ শনাক্ত এবং শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা গড়ে তোলা সম্ভব হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV