1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
April 20, 2026, 2:04 am

শিক্ষাপ্রতিষ্ঠান ও হাসপাতালের পাশে তামাক বিক্রি নিষিদ্ধ, লঙ্ঘনে সর্বোচ্চ ৫ হাজার টাকা জরিমানা

Reporter Name
  • Update Time : Wednesday, December 31, 2025
  • 82 Time View

নিজস্ব প্রতিনিধি,

রাষ্ট্রপতি নতুন একটি অধ্যাদেশ জারি করেছেন, যার মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, ক্লিনিক, খেলাধুলার স্থান ও শিশু পার্কের আশপাশে সিগারেট বা তামাকজাত দ্রব্য বিক্রির ক্ষেত্রে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতেই আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ থেকে ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ জারি করা হয়েছে।

এ অধ্যাদেশটি ২০০৫ সালের ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন সংশোধন করে প্রণয়ন করা হয়েছে। অধ্যাদেশে বলা হয়েছে, কোনো ব্যক্তি শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, ক্লিনিক, খেলাধুলার স্থান ও শিশু পার্কের ১০০ মিটারের মধ্যে তামাক বা সিগারেট বিক্রি করতে পারবেন না বা করাতে পারবেন না। এছাড়া সরকার বা স্থানীয় সরকার প্রতিষ্ঠান সময়ে সময়ে সাধারণ বা বিশেষ আদেশের মাধ্যমে এই সীমানা বাড়ানোর ক্ষমতা রাখবে।

অধ্যাদেশে আরও উল্লেখ করা হয়েছে, এ বিধান লঙ্ঘন করলে ব্যক্তিকে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা জরিমানা দিতে হবে। দ্বিতীয়বার বা পরবর্তীবার অপরাধ করলে শাস্তি দ্বিগুণ হারে আরোপ করা হবে। এ পদক্ষেপের মাধ্যমে জনস্বাস্থ্য রক্ষা ও তামাকবিরোধী নীতির বাস্তবায়ন শক্তিশালী করার লক্ষ্য নিয়েছে সরকার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV