1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
April 20, 2026, 2:04 am

ত্রয়োদশ সংসদ নির্বাচনে ৮ দল অংশ নেবে না, মনোনয়নপত্র জমা ৫১ দলে

Reporter Name
  • Update Time : Wednesday, December 31, 2025
  • 89 Time View

নিজস্ব প্রতিনিধি,

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৮টি নিবন্ধিত রাজনৈতিক দল অংশ নেবে না বলে নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে। ইসি জানিয়েছে, সংসদ ভোটে মোট ৫১টি রাজনৈতিক দলের প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক এ তথ্য জানান। তিনি বলেন, রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে মোট ২ হাজার ৫৭০ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। প্রার্থীরা মোট ৩ হাজার ৩০৭টি মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। মনোনয়নপত্র দাখিলের ২৪ ঘণ্টা অতিবাহিত হলেও কিছু দল মনোনয়ন দাখিলের তথ্য এখনও ইসিকে জানাননি।

এখন পর্যন্ত নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫৯টি। বাংলাদেশ আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত রয়েছে। এছাড়া পিডিপি, ফ্রিডম পার্টি ও ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলনের নিবন্ধন বাতিল করা হয়েছে।

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাই হবে ৩০ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ৪ জানুয়ারি পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের করা যাবে ৫ থেকে ৯ জানুয়ারি। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি, চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং চলবে ১০ ফেব্রুয়ারি সকাল ৭:৩০ পর্যন্ত। ভোটগ্রহণ নির্ধারিত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV