1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
April 20, 2026, 2:05 am

দেশের শীর্ষ রাজনৈতিক নেত্রী খালেদা জিয়ার মৃ/ত্যুতে রাষ্ট্রপতির শো/ক বার্তা

Reporter Name
  • Update Time : Tuesday, December 30, 2025
  • 76 Time View

নিজস্ব প্রতিনিধি,

দেশের গণতান্ত্রিক রাজনীতির শীর্ষ নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে দেশজুড়ে গভীর শোক নেমে এসেছে। রাষ্ট্রপতি তার শোক বার্তায় দেশবাসীকে উদ্দেশ্য করে বলেন, “আজ আমাদের পুরো জাতি গভীর শোক ও বেদনায় নিস্তব্ধ। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতি এক মহান অভিভাবককে হারিয়েছে। মহান আল্লাহর কাছে আমি প্রার্থনা করছি, তিনি যেন আমাদের সবাইকে এই গভীর শোক কাটিয়ে ওঠার শক্তি দান করেন।”

রাষ্ট্রপতি বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে এক মহিমান্বিত ব্যক্তিত্ব ছিলেন। গণতন্ত্র, বহুদলীয় রাজনৈতিক সংস্কৃতি ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তার অসামান্য ভূমিকা ইতিহাসে অমলানো হয়ে থাকবে। তিনি স্বৈরাচার ও অবৈধ শাসনের বিরুদ্ধে নেতৃত্ব দিয়ে জাতিকে গণতন্ত্রহীন পরিস্থিতি থেকে উত্তরণের পথ দেখিয়েছেন।

তিনি আরও আহ্বান জানিয়েছেন, শোকের এই সময়ে সবাই যেন ঐক্যবদ্ধ থাকেন, অস্থীরতা বা নাশকতার চেষ্টা না হয় এবং আগামীকাল তার নামাজে জানাজার দিন সুষ্ঠুভাবে পালিত হয়। রাষ্ট্রপতি আশা প্রকাশ করেছেন, দেশের জনগণ ধৈর্য ও শৃঙ্খলা বজায় রেখে শোক পালন করবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV