1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
September 7, 2026, 5:08 am

খালেদা জিয়ার মৃ/ত্যু/তে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস

Reporter Name
  • Update Time : Tuesday, December 30, 2025
  • 147 Time View

নিজস্ব প্রতিনিধি,

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। আগামী মঙ্গলবার দুপুর ১২টায় তিনি এ ভাষণ দেবেন বলে জানানো হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, ভাষণে রাষ্ট্রীয় শোক ঘোষণাসহ গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা আসতে পারে।

এর আগে মঙ্গলবার ভোর ছটায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বিএনপির ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়। পোস্টে জানানো হয়, মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। এ সময় হাসপাতালে তার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ পরিবারের অন্যান্য সদস্য ও নিকট আত্মীয়রা উপস্থিত ছিলেন।

চলতি বছরের ২৩ নভেম্বর রাতে শারীরিক অবস্থার অবনতি ঘটলে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘদিন ধরে তিনি নানা জটিল রোগে ভুগছিলেন এবং চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে ছিলেন। এর আগে ২০২৪ সালের জুলাই–আগস্টে গণআন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করে খালেদা জিয়ার দণ্ড মৌকুফ করেন। সে সময়ও তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য গত ৮ জানুয়ারি তিনি লন্ডনে যান। সেখানে চার মাস চিকিৎসা শেষে গত ৬ মে এয়ার অ্যাম্বুলেন্সে দেশে ফেরেন। তার মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন শোক প্রকাশ করছে এবং জাতি এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্বকে হারাল বলে মন্তব্য করছেন অনেকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV