1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
August 29, 2026, 12:23 pm

সালমানের জন্মদিনে আবেগী বার্তায় ‘বড় মনের মানুষ’ বলে প্রশংসা ক্যাটরিনার

Reporter Name
  • Update Time : Sunday, December 28, 2025
  • 184 Time View

নিজস্ব প্রতিনিধি,

একসময় বলিউডের সবচেয়ে আলোচিত ও চর্চিত প্রেমকাহিনির কেন্দ্রে ছিলেন সালমান খান ও ক্যাটরিনা কাইফ। তাদের সম্পর্ক নিয়ে ভক্তদের আগ্রহের কমতি ছিল না। সময়ের ব্যবধানে সেই সম্পর্কের ইতি টানলেও পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্য আজও বজায় রেখেছেন দুজনেই। বর্তমানে ক্যাটরিনা কাইফ বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে সুখের সংসার করছেন অভিনেতা ভিকি কৌশলের সঙ্গে। অন্যদিকে, ষাটের ঘরে পা রাখলেও এখনো অবিবাহিতই রয়েছেন ‘বলিউড ভাইজান’ সালমান খান।

সময় বদলেছে, বদলেছে জীবনের গন্তব্যও। তবুও সাবেক সম্পর্কের প্রতি সম্মানবোধ দুজনের আচরণে বারবার ফুটে ওঠে, যার প্রমাণ মিলেছে সাম্প্রতিক ঘটনাতেও।

শনিবার (২৭ ডিসেম্বর) সালমান খানের ৬০তম জন্মদিন উপলক্ষে শুভেচ্ছায় ভাসেন তিনি। ভক্ত-অনুরাগী ও বলিউডের সহকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে নানা শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দেন এই তারকাকে। তবে অসংখ্য শুভেচ্ছার ভিড়ে বিশেষভাবে নজর কাড়ে ক্যাটরিনা কাইফের পাঠানো শুভেচ্ছাবার্তাটি।

সোশ্যাল মিডিয়ায় সালমানকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ক্যাটরিনা লেখেন, ‘টাইগার, টাইগার, টাইগার—৬০তম জন্মদিনের শুভেচ্ছা। তোমার মতো বড় মনের মানুষের জন্য অনেক অনেক শুভকামনা। তোমার প্রতিটি দিন ভালোবাসা আর আলোয় ভরে উঠুক।’ ক্যাটরিনার এই বার্তাটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।

নেটিজেনরা এই শুভেচ্ছাকে পরিণত ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের দৃষ্টান্ত হিসেবে দেখছেন এবং দুজনের মানসিক পরিপক্বতার প্রশংসা করছেন।

উল্লেখ্য, সালমান খান ও ক্যাটরিনা কাইফকে সর্বশেষ একসঙ্গে দেখা গেছে ‘টাইগার ৩’ ছবিতে। মনীষ শর্মা পরিচালিত এই ছবিটি বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য না পেলেও, তাদের জুটি দর্শকদের মনে এখনো বিশেষ জায়গা ধরে রেখেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV