1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
September 7, 2026, 5:55 am

বগুড়া-৬ আসনে তারেক রহমানের পক্ষে বিএনপির মনোনয়নপত্র উত্তোলন

Reporter Name
  • Update Time : Sunday, December 21, 2025
  • 227 Time View

নিজস্ব প্রাতনিধি,

বগুড়া-৬ (সদর) আসন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র উত্তোলন করা হয়েছে। রোববার (২১ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার তৌফিকুর রহমানের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। এ সময় জেলা প্রশাসকের কার্যালয়ের বাইরে বিপুলসংখ্যক বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র উত্তোলনের সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট একেএম মাহবুবর রহমান, সাবেক সংসদ সদস্য ও বগুড়া-৫ আসনের প্রার্থী জিএম সিরাজ, জেলা বিএনপির সাবেক সভাপতি সাইফুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, শহর বিএনপির সভাপতি হামিদুল হক চৌধুরী হিরু, সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেলসহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ।

মনোনয়নপত্র উত্তোলন শেষে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অংশ নেবেন। তিনি বলেন, তারেক রহমানের মতো একজন জাতীয় নেতার বগুড়া সদর আসন থেকে নির্বাচনে অংশগ্রহণ দলের নেতাকর্মীদের জন্য গর্বের বিষয়। তিনি আশা প্রকাশ করেন, বগুড়াবাসী বিপুল ভোটে তাকে বিজয়ী করবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV