1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
September 7, 2026, 5:55 am

শিল্পকলা একাডেমির সব আয়োজন স্থগিত

Reporter Name
  • Update Time : Saturday, December 20, 2025
  • 163 Time View

নিজস্ব প্রতিনিধি,

শিল্পকলার সব অনুষ্ঠান অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাষ্ট্রীয় শোক দিবস ঘোষণা ও উদ্ভূত পরিস্থিতির কারণে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সব অনুষ্ঠান ও প্রদর্শনী অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। গতকাল (১৯ ডিসেম্বর ২০২৫) বাংলাদেশ শিল্পকলা একাডেমির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, অন্তর্বর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে দেওয়া ভাষণে শহীদ শরিফ ওসমান বিন হাদির মৃত্যুতে আগামীকাল ২০ ডিসেম্বর ২০২৫, শনিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন। এ উপলক্ষে এবং অনিবার্য কারণবশত ১৯ ডিসেম্বর থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত শিল্পকলা একাডেমির আওতাধীন সব অনুষ্ঠান ও প্রদর্শনী স্থগিত থাকবে। উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত পৌনে ১০টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। তার মৃত্যুর খবর দেশে পৌঁছানোর পর রাজধানী ঢাকাসহ বিভিন্ন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় কয়েকটি স্থানে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। বিক্ষুব্ধ জনতা প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে আগুন দেয় এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানটে ভাঙচুর চালায়। এর আগে গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় গণসংযোগ কর্মসূচিতে অংশ নিতে গেলে চলন্ত মোটরসাইকেল থেকে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে গুরুতর আহত হন শরিফ ওসমান হাদি। মাথায় গুলিবিদ্ধ অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অস্ত্রোপচারের পর তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে পাঠানো হয়। তবে শেষ পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শিল্পকলা একাডেমির পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হলে নতুন করে অনুষ্ঠানসূচি ঘোষণা করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV