1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
September 7, 2026, 5:55 am

সিঙ্গাপুরের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন ইনকিলাব মঞ্চ নেতা হাদি

Reporter Name
  • Update Time : Friday, December 19, 2025
  • 205 Time View

নিজস্ব প্রতিনিধি,

ভোটের প্রচারে গুলিবিদ্ধ হয়ে এক সপ্তাহ ধরে মৃত্যুর সঙ্গে লড়াই করা ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি আর নেই। সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে বৃহস্পতিবার রাতে নিশ্চিত করা হয়। ঢাকায় হাদির অস্ত্রোপচারে অংশ নেওয়া নিউরোসার্জন আব্দুল আহাদ এক ভিডিও বার্তায় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের বরাতে মৃত্যুর খবর জানান।

ঘটনার পর গুরুতর আহত অবস্থায় প্রথমে ঢাকায় চিকিৎসা দেওয়া হয় হাদিকে। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

ইনকিলাব মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক সাঈদ হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে হাদির মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, “হাদি আর নাই।” এ খবরে সংগঠনটির নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

একই সময়ে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় বলা হয়, “ভারতীয় আধিপত্যবাদের মোকাবিলায় মহান বিপ্লবী ওসমান হাদীকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন।” বার্তায় হাদির আদর্শ ও রাজনৈতিক সংগ্রামের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

হাদির মৃত্যুকে কেন্দ্র করে বিভিন্ন মহল থেকে শোক ও প্রতিক্রিয়া আসতে শুরু করেছে। তার হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিচারের দাবি জানিয়েছেন সহকর্মী ও সমর্থকেরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV