1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
October 23, 2026, 10:35 pm

কবে শুরু হচ্ছে পবিত্র রমজান? জানাল এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি

Reporter Name
  • Update Time : Thursday, December 18, 2025
  • 259 Time View

নিজস্ব প্রতিনিধি,

পবিত্র মাহে রমজান মুসলিম উম্মাহর জন্য সংযম, আত্মশুদ্ধি ও ইবাদতের এক মহিমান্বিত সময়। রহমত, মাগফিরাত ও নাজাতের এই মাসকে কেন্দ্র করে বিশ্বজুড়ে কোটি কোটি মুসলমান অধীর আগ্রহে অপেক্ষা করেন। এই মাসে রোজা, নামাজ, কোরআন তিলাওয়াত ও দান-সদকার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের বিশেষ সুযোগ সৃষ্টি হয়।

এদিকে আসন্ন নতুন হিজরি বছরের রমজান মাস কবে শুরু হতে পারে, সে বিষয়ে সম্ভাব্য সময়সূচি প্রকাশ করেছে এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি। সংস্থাটি জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবের ভিত্তিতে সংযুক্ত আরব আমিরাতে রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানিয়েছে।

সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, ১৪৪৭ হিজরি সনের রমজানের চাঁদ ১৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। যদি সেদিন চাঁদ দেখা যায়, তাহলে সংযুক্ত আরব আমিরাতে ১৮ ফেব্রুয়ারি থেকে পবিত্র রমজান মাস শুরু হতে পারে। রমজান মাস সাধারণত ২৯ বা ৩০ দিন হয়ে থাকে বলে জানানো হয়েছে।

ভৌগোলিক অবস্থান ও চাঁদ দেখার পার্থক্যের কারণে বাংলাদেশে একদিন পরে রমজান শুরু হওয়ার সম্ভাবনা থাকে। সে হিসাবে বাংলাদেশে ১৯ ফেব্রুয়ারি থেকে সিয়াম সাধনা শুরু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানান, রমজান মাস ২৯ দিনের হলেও সংযুক্ত আরব আমিরাতের সরকারি নীতিমালা অনুযায়ী অনেক সময় ৩০তম দিনটি ঈদের ছুটির সঙ্গে যুক্ত করা হয়। ফলে ঈদুল ফিতর উপলক্ষে ১৯ থেকে ২২ মার্চ পর্যন্ত টানা চার দিনের ছুটি ঘোষণা করা হতে পারে।

জ্যোতির্বিদদের হিসাব অনুযায়ী, ২০ মার্চ ঈদুল ফিতর উদযাপনের সম্ভাব্য তারিখ হিসেবে ধরা হচ্ছে। তবে চাঁদ দেখার ওপরই চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে। নির্ধারিত সময়ের কাছাকাছি এসে সংশ্লিষ্ট ধর্মীয় ও সরকারি কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে রমজান ও ঈদের তারিখ ঘোষণা করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV