নিজস্ব প্রতিনিধি,
ঢালিউডের সুপারস্টার শাকিব খান মানেই যেন নতুন চমক। এবারও তার ব্যতিক্রম হলো না। বড় পর্দা নয়—মাত্র দেড় মিনিটের একটি বিজ্ঞাপন দিয়েই আবারও দর্শকদের হৃদয় জয় করেছেন তিনি। সম্প্রতি মেরিল পেট্রোলিয়াম জেলের বিজ্ঞাপনে একেবারে নতুন লুকে হাজির হয়েছেন এই মেগাস্টার। ভিন্নধর্মী শুটিং স্টাইল, নতুন পোশাক, আর তার ক্যারিশমাটিক উপস্থিতি—সব মিলিয়ে বিজ্ঞাপনটি ইতোমধ্যেই নেটমাধ্যমে ঝড় তুলেছে।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই বিজ্ঞাপনের আলোচনার পাশাপাশি আরেকটি বিষয় নিয়েও সরগরম নেটিজেনরা। বিজ্ঞাপনের জন্য তোলা ‘পাইলট লুকের’ কয়েকটি ছবি শেয়ার করেছেন শাকিব নিজেই। প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই ছবিগুলো ছড়িয়ে পড়ে সোশ্যাল হ্যান্ডেলে। মন্তব্যের ঘরে ভক্তরা প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন তাকে। অনেকে লিখছেন—“এটাই আমাদের ক্যাপ্টেন শাকিব খান।”
এদিকে শাকিব খানের আসন্ন সিনেমা সোলজার নিয়েও তুমুল আলোচনা চলছে। সান মিউজিক অ্যান্ড মোশন পিকচারস প্রযোজিত ছবিটিতে দেশপ্রেমিক চরিত্রে দেখা যাবে তাকে। দুর্নীতি, সিন্ডিকেট ও ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে একাই লড়াই করবেন নায়ক—এমন চরিত্রে তাকে নিয়ে উচ্ছ্বসিত ভক্ত-দর্শকরাও।
শাকিবের নতুন বিজ্ঞাপন ও ছবির লুক—সব মিলিয়ে সোশ্যাল মিডিয়ায় এখনই নায়ককে ঘিরে তুঙ্গে উত্তেজনা।
Leave a Reply