নিজস্ব প্রতিনিধি,
দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। বর্তমানে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে সংকটাপূর্ণ অবস্থায় চিকিৎসাধীন আছেন। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তার অবস্থার উন্নতির জন্য সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।
খালেদা জিয়ার এই সংকটময় অবস্থায় রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি প্রতিধ্বনি তুলেছে দেশের ক্রীড়াঙ্গনেও। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল সামাজিক যোগাযোগমাধ্যমে তার দ্রুত আরোগ্য কামনা করেছেন।
তামিম তার অফিসিয়াল ফেসবুক পেজে লিখেছেন, বেগম খালেদা জিয়া জীবনে বহু প্রতিকূলতার সঙ্গে লড়াই করে এগিয়ে এসেছেন। এবারও তিনি সব সঙ্কট কাটিয়ে সুস্থভাবে ফিরে আসবেন—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। পাশাপাশি দেশবাসীর কাছে বিএনপি চেয়ারপার্সনের সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।
এদিকে প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুসও সাবেক প্রধানমন্ত্রীর জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন। তিনি জানান, মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে সিসিইউতে খালেদা জিয়াকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তার সার্বিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
Leave a Reply