1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
April 20, 2026, 8:04 am

নীলফামারীর জলঢাকায় মুয়াজ্জিন হত্যার বিচারের দাবিতে মানববন্ধন।

Reporter Name
  • Update Time : Friday, November 28, 2025
  • 80 Time View

নিজস্ব প্রতিনিধি,

নীলফামারীর জলঢাকায় মসজিদের মুয়াজ্জিন ফরিদ উদ্দিনের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ২৮ নভেম্বর শুক্রবার জুম্মার নামাজের পর কাঁঠালী ইউনিয়নের এলাকাবাসীর উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে আসা ভুক্তভোগীদের বরাতে জানা যায় , মুয়াজ্জেন মরহুম ফরিদ উদ্দিন দীর্ঘ ২০ বছর ধরে কাঁঠালী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বোর্ডেরডাঙ্গা দোতলা জামে মসজিদে মুয়াজ্জিনের দায়িত্ব পালন করে আসছিলেন। কিছুদিন পূর্বে গ্রাম্য একটি সালিশি বৈঠকে তুচ্ছ ঘটনার জেরে তাঁকে প্রকাশ্যে দিবালোকে পিটিয়ে গুরুতর আহত করে অভিযুক্তরা। অভিযুক্তরা হলেন— এনামুল হক, হাবিবুর রহমান, হামিদা বেগম ও হাসানুর রহমানসহ আরও কয়েকজন। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাঁকে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এই হত্যাকাণ্ড এলাকাজুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

​এ ঘটনায় গত ১৯ নভেম্বর ২০২৫ তারিখে একই ঘটনায় আহত মো. আরিফের স্ত্রী নাসরিন বেগম বাদী হয়ে জলঢাকা থানায় একটি মামলা দায়ের করেন।
​তবে মামলা দায়েরের পরও এখন পর্যন্ত কোনো অভিযুক্তকে গ্রেপ্তার করতে না পারায় স্থানীয় এলাকাবাসী প্রশাসনের উপর তীব্র ক্ষোভ প্রকাশ করেছে।

​মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা বলেন, “দীর্ঘদিন পার হলেও মামলার মূল আসামিরা এখনো ধরা-ছোঁয়ার বাইরে। এই ঘটনা স্থানীয়দের মধ্যে গভীর হতাশা সৃষ্টি করেছে। আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাই, অবিলম্বে আসামিদের গ্রেপ্তার নিশ্চিত করা হোক।”
​বক্তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি দ্রুত গ্রেপ্তার করা না হয়, তাহলে এলাকাবাসী আরও কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবে।

​মানববন্ধনটি প্রথমে স্থানীয় জিরো পয়েন্টে অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে বিক্ষুব্ধ জনতা একটি বিক্ষোভ মিছিল নিয়ে জলঢাকা থানার দিকে অগ্রসর হয় এবং দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV