1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
October 23, 2026, 10:34 am

ফ্যাসিস্ট শেখ হাসিনার মাফিয়া চক্র প্রশাসনে এখনো ক্লিন হয়নি- উলিপুরে ড. আতিক মুজাহিদ

Reporter Name
  • Update Time : Sunday, June 15, 2025
  • 99 Time View
মোঃ জাহিদ, কুড়িগ্রাম প্রতিনিধিঃ
ফ্যাসিস্ট শেখ হাসিনার মাফিয়ারা প্রশাসনে এখনো বিরাজ করছে। প্রয়োজনীয় সংস্কারের পর আমরা নির্বাচন চাই। বিতর্কিত নির্বাচন কমিশন দিয়ে সুষ্ঠু নির্বাচন আশা করা যায় না। জুলাই সনদ ঘোষনার মধ্য দিয়ে আমরা বুঝবো আগামীতে আমরা কেমন বাংলাদেশ চাই।
শুক্রবার(১৩ জুন) সন্ধ্যায় কুড়িগ্রামের উলিপুর উপজেলা জাতীয় নাগরিক পার্টির(এনসিপি) কার্যালয় উদ্বোধনের পর সাংবাদিকদের এসব কথা বলেন জাতীয় নাগরিক পার্টি’র কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক ড. আতিক মুজাহিদ।
তিনি আরও বলেন, এপ্রিলে নির্বাচন হলে আমাদের কোন সমস্যা নেই। আমরা মূলত সংস্কার শেষে নির্বাচন চাই। একক নির্বাচন করার প্রশ্নে তিনি বলেন, আমরা চেষ্টা করছি একক নির্বাচনের। এরপরেও আমরা যদি সমমনা দল পাই, তাদের সাথে নিয়েও নির্বাচন করতে প্রস্তুত। দেশের উন্নয়নে যারা বাঁধার সুষ্টি করবে, যারা দূর্নীতি করবে, যারা ফ্যাসিস্টদের সহযোগীতা করবে, আমরা তাদেরকে প্রতিহত করবোই। পরে ড. আতিক মুজাহিদের নেতৃত্বে একটি আনন্দ র‌্যালী উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV