1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
May 13, 2026, 11:27 am

উলিপুরে দূর্গম চরাঞ্চলে নাশকতার গোপন বৈঠক, আ.লীগ নেতা গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : Tuesday, November 11, 2025
  • 78 Time View
মোঃ জাহিদ, কুড়িগ্রাম প্রতিনিধিঃ
‎কুড়িগ্রামের উলিপুরে দূর্গম চরাঞ্চলে গোপন বৈঠক করে নাশকতার পরিকল্পনার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা মতিয়ার রহমান (৪২) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
‎সোমবার (১০ নভেম্বর) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বুড়াবুড়ি বাজার থেকে আওয়ামীলীগ নেতা মতিয়ার রহমানকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি বুড়াবুড়ি ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সরকারপাড়া গ্রামের জমশেদ আলীর ছেলে।
‎পুলিশ জানায়, উপজেলার দুর্গম চরাঞ্চল সাহেবের আলগা ইউনিয়নের নামাজের চরে গোপন বৈঠক করে ফ্যাসিস্ট আওয়ামীলীগের লিফলেট বিতরণ, বিশৃঙ্খলা ও নাশকতার পরিকল্পনা করছিলো কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা মতিয়ার রহমান সহ ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামীলীগের নেতাকর্মীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছিলে মতিয়ার সহ আওয়ামীলীগের নেতাকর্মীরা পালিয়ে যায়। পরে তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়। সেই মামলায় মতিয়ারকে গ্রেপ্তার করা হয়েছে।
‎এ বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV