1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
April 20, 2026, 12:28 am

হতদরিদ্রদের বকেয়া টাকার দাবিতে বিক্ষোভ মিছিল

Reporter Name
  • Update Time : Thursday, December 7, 2023
  • 80 Time View

মোঃ জাহিদ হাসান, কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামের উলিপুরে হত দরিদ্রদের ১শ দিনের কর্মসূচির বকেয়া টাকার দাবিতে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর ) সকালে বিভিন্ন ইউনিয়ন থেকে আসা প্রায় সহস্রাধিক মানুষ কোদাল ও ডালিসহ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে অবস্থান নেয়। এসময় উপস্থিত বিক্ষোভকারীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি স্মারকলিপিও প্রদান করে।
উপজেলা চত্বরে মিছিলটি উপস্থিত হলে এবং দ্রুতই সেখানে উপস্থিত হয়ে বক্তব্য দেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আতাউর রহমান, ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার। বক্তারা আন্দোলনকারীদের উদ্দেশ্যে বলেন, অতি দ্রুতই তদন্ত সাপেক্ষে আপনাদের টাকার ব্যবস্থাসহ নতুন কর্মসূচি তৈরি করা হবে।’
মিছিলে অংশ নেয়া বিভিন্ন ইউনিয়ন থেকে আসা শাহজাহান, আনজু, আয়েশা, নুরুজ্জামান, নাজমারা জানান, আমরা গায়ে গতরে খেটেছি ঠিকই কিন্তু আমাদের পরিশ্রমের মূল্যায়ন করা হয় নাই দ্রুতই আমাদের টাকার ব্যবস্থা করা হোক। দুর্গাপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের আয়েশা (৫০) জানান, ‘মোক এক ট্যাকাও দেয় নাই’।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আতাউর রহমান জানান, সেসময়ে আমি ছিলাম না, আজকে হতদরিদ্রদের বিষয়টি জেনেছি এবং সেখানে বক্তব্যও দিয়েছি। তিনি আরো জানান, বিধি মোতাবেক তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV