1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
April 19, 2026, 12:51 am

আজ ইতালিতে মুক্তি পাচ্ছে শাকিবের ‘প্রিন্স’, থাকছে আপডেট ভার্সন

Reporter Name
  • Update Time : Saturday, April 18, 2026
  • 20 Time View

বিনোদন ডেস্ক

ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত আলোচিত সিনেমা প্রিন্স এবার দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পর্দায় জায়গা করে নিচ্ছে। ঈদুল ফিতরে দেশে মুক্তির পর সিনেমাটি আজ শনিবার (১৮ এপ্রিল) ইতালিতে প্রদর্শনের মাধ্যমে বিদেশে যাত্রা শুরু করছে।

প্রযোজনা প্রতিষ্ঠান Creative Land Films জানিয়েছে, ইতালির ভেনিস ও রোম শহরের দুটি প্রেক্ষাগৃহে সিনেমাটির আপডেট ভার্সন প্রদর্শন করা হবে। ইতালি প্রবাসী বাঙালিদের জন্য আজ শনিবার (১৮ এপ্রিল) এবং সোমবার (২০ এপ্রিল) নির্ধারিত শো রাখা হয়েছে।

প্রতিষ্ঠানটি আরও জানায়, দেশের মুক্তির সময় দর্শকদের পক্ষ থেকে সাউন্ড, কালার ও ভিএফএক্স নিয়ে যে অভিযোগ উঠেছিল, সেগুলো সংশোধন করে সিনেমাটির ডিজিটাল ফাইল নতুনভাবে প্রস্তুত করা হয়েছে। উন্নত এই সংস্করণে সিনেমাটিকে আরও নিখুঁতভাবে উপস্থাপনের চেষ্টা করা হয়েছে।

আবু হায়াত মাহমুদ পরিচালিত প্রিন্স একটি অ্যাকশনধর্মী সিনেমা, যার গল্প নব্বই দশকের ঢাকার অপরাধজগতকে ঘিরে আবর্তিত। এতে একজন প্রভাবশালী গ্যাংস্টারের চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান।

সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ, জ্যোতির্ময়ী কুণ্ডু এবং দিব্যেন্দু ভট্টাচার্য। এছাড়াও গুরুত্বপূর্ণ বিভিন্ন চরিত্রে রয়েছেন রাশেদ মামুন অপুইন্তেখাব দিনারসহ আরও অনেক শিল্পী।

ইতালিতে এই প্রদর্শনীর মাধ্যমে এবারের ঈদে মুক্তিপ্রাপ্ত বাংলাদেশের সিনেমাগুলোর আন্তর্জাতিক বাজারে যাত্রা আরও এক ধাপ এগিয়ে গেল বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV