1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
September 3, 2026, 3:19 am

‘ক্রীড়া কার্ড’ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : Monday, March 30, 2026
  • 117 Time View

তিস্তা নিউজ ডেস্ক

তারেক রহমান বাংলাদেশের ক্রীড়াঙ্গনে নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্যে জাতীয় ক্রীড়াবিদদের জন্য মাসিক এক লাখ টাকা ‘ক্রীড়া ভাতা’ এবং ‘ক্রীড়া কার্ড’ কার্যক্রমের উদ্বোধন করেছেন। সোমবার (৩০ মার্চ) বেলা সোয়া ১১টায় রাজধানীর তেজগাঁও-এ প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে আয়োজিত এক অনুষ্ঠানে এই উদ্যোগের আনুষ্ঠানিক সূচনা করা হয়।

নতুন এই কর্মসূচির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’। এর মাধ্যমে খেলাধুলাকে পেশা হিসেবে গ্রহণে উৎসাহিত করা এবং ক্রীড়াবিদদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য।

অনুষ্ঠানে আন্তর্জাতিক পর্যায়ে দেশের জন্য গৌরব বয়ে আনা ক্রীড়াবিদদের সম্মাননা প্রদান করা হয় এবং তাদের জন্য বিশেষায়িত ‘ক্রীড়া কার্ড’ বিতরণ কার্যক্রমও শুরু হয়। এই কার্ডের মাধ্যমে খেলোয়াড়রা বিভিন্ন সরকারি সুবিধা সহজে গ্রহণ করতে পারবেন।

দেশের ক্রীড়া ইতিহাসে প্রথমবারের মতো জাতীয় পর্যায়ের ক্রীড়াবিদদের বেতন কাঠামোর আওতায় আনা হয়েছে। এ ব্যবস্থার অধীনে নির্বাচিত প্রত্যেক খেলোয়াড় প্রতি মাসে এক লাখ টাকা করে ভাতা পাবেন। প্রথম ধাপে ১২৯ জন ক্রীড়াবিদকে এই সুবিধার আওতায় আনা হয়েছে, যা পর্যায়ক্রমে ৫০০ জনে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।

এ ছাড়া আন্তর্জাতিক পর্যায়ে পদকজয়ী ক্রীড়াবিদদের জন্য এককালীন বিশেষ অর্থ পুরস্কারের ঘোষণাও দেওয়া হয়েছে। সব মিলিয়ে এই উদ্যোগ দেশের ক্রীড়াঙ্গনে পেশাদারিত্ব বৃদ্ধি, খেলোয়াড়দের আর্থিক স্থিতি নিশ্চিত করা এবং ভবিষ্যৎ প্রজন্মকে খেলাধুলায় আরও আগ্রহী করে তোলার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV