1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
April 19, 2026, 10:10 am

অস্ট্রেলিয়া জয় শেষে এবার যুক্তরাষ্ট্রে বাংলাদেশের ‘দম’

Reporter Name
  • Update Time : Sunday, March 29, 2026
  • 37 Time View

ডেস্ক রিপোর্ট

দেশীয় প্রেক্ষাগৃহে সফলতার পর আন্তর্জাতিক অঙ্গনে যাত্রা শুরু করেছে ঈদে মুক্তি পাওয়া আলোচিত সিনেমা ‘দম’। Dum ইতোমধ্যে অস্ট্রেলিয়ার বিভিন্ন সিনেপ্লেক্সে প্রদর্শিত হচ্ছে এবং এবার মুক্তি পেতে যাচ্ছে যুক্তরাষ্ট্রে।

সিনেমাটির প্রযোজক Shahriar Shakil এবং আন্তর্জাতিক পরিবেশনা সংস্থা Bioscope Films-এর প্রতিনিধি Raj Hamid গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রযোজক শাহরিয়ার শাকিল জানান, যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ও লস অ্যাঞ্জেলেসে এক সপ্তাহ প্রদর্শনের পর আগামী ১৭ এপ্রিল থেকে কানাডার বিভিন্ন শহরেও সিনেমাটি মুক্তি দেওয়া হবে।

বাংলাদেশি সিনেমার আন্তর্জাতিক পরিবেশনা প্রসঙ্গে রাজ হামিদ বলেন, উত্তর আমেরিকার দর্শক বাংলা সিনেমাকে নতুন করে প্রাণ দিয়েছে। এটি তাদের ৫৩তম পরিবেশনা এবং দর্শকদের ভালোবাসাই তাদের এই পথচলার মূল শক্তি।

সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই চলচ্চিত্রটি পরিচালনা করেছেন Redoan Rony। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন Afran NishoPuja Cherry। ছবির গল্পে বন্দিদশা থেকে পরিবারের কাছে বেঁচে ফেরার এক মানবিক সংগ্রামের চিত্র তুলে ধরা হয়েছে।

এছাড়া সিনেমাটির গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন Chanchal Chowdhury। ছবিটির একটি বড় অংশের শুটিং হয়েছে কাজাখস্তানে।

এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড প্রযোজিত এবং Chorki সহপ্রযোজিত ‘দম’ সিনেমাটি আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের চলচ্চিত্রের উপস্থিতি আরও জোরালো করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV