1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
August 29, 2026, 10:26 pm

পুলিশের পুরনো পোশাক ফিরিয়ে আনার উদ্যোগ: স্বরাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : Saturday, March 28, 2026
  • 107 Time View

তিস্তা নিউজ ডেস্ক

স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, বর্তমান ইউনিফর্মে পুলিশ বাহিনী সন্তুষ্ট নয়। তাই সরকার কাজ করছে যাতে বাংলাদেশ পুলিশ ঐতিহ্যমণ্ডিত কোনো পূর্ববর্তী পোশাকে ফিরতে পারে।

শনিবার (২৮ মার্চ) দুপুরে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমীতে ৪৩তম বিসিএস পুলিশ ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “পুলিশ কোনো বিশেষ দলের লাঠিয়াল বাহিনী নয়, পুলিশ হবে জনগণের বন্ধু। পুলিশ বাহিনীকে দলীয় প্রভাবমুক্ত করে আধুনিক সেবাধর্মী ও মানবিক বাহিনী হিসেবে জনগণের কাছে সেবা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য।”

তিনি আরও জানান, “গণতান্ত্রিক সংস্কারের অংশ হিসেবে রাষ্ট্র কাঠামোর যে সংস্কারের কথা বলা হয়েছে, তার মধ্যে অন্যতম হলো পুলিশ সংস্কার কমিশন গঠন। পুলিশ বাহিনীকে রাজনৈতিক হস্তক্ষেপ থেকে মুক্ত রাখতে এই কমিশন গঠন করা হয়েছে। অচিরেই এর সুফল সবাই পাবে।”

৪৩তম বিসিএস পুলিশ ব্যাচের সমাপনী কুচকাওয়াজে মোট ৭২ জন এএসপি তাদের প্রশিক্ষণ শেষ করে চাকরিতে যোগ দেবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV