1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
September 6, 2026, 5:24 pm

সব পেট্রোল পাম্পে আসছে ট্যাগ অফিসার: নতুন নিয়োগের ঘোষণা

Reporter Name
  • Update Time : Saturday, March 28, 2026
  • 113 Time View

তিস্তা নিউজ ডেস্ক 

বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে দেশের জ্বালানি ব্যবস্থাপনা কার্যক্রম আরও কার্যকরভাবে মনিটর ও সমন্বয়ের লক্ষ্যে বড় একটি সিদ্ধান্ত নিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়। দেশের সব পেট্রোল পাম্পে ‘ট্যাগ অফিসার’ নিয়োগ দেওয়া হবে।

শনিবার (২৮ মার্চ) মন্ত্রণালয়ের এক বার্তায় জানানো হয়, শুক্রবার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এক অনলাইন সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

সিদ্ধান্ত অনুযায়ী, দেশের প্রতিটি পেট্রোল পাম্পের জন্য একজন করে ট্যাগ অফিসার নিয়োগ করতে হবে। ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় এই দায়িত্ব পালন করবে বিপিসি (বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন)। অন্যদিকে, ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকার বাইরে জেলা ও বিভাগীয় শহরগুলোতে সংশ্লিষ্ট জেলা প্রশাসকরা এবং উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তারা তাদের অধিক্ষেত্রের প্রতিটি পেট্রোল পাম্পের জন্য একজন করে সরকারি কর্মকর্তাকে ট্যাগ অফিসার হিসেবে নিয়োগ দেবেন।

ট্যাগ অফিসাররা জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং বিপিসি নির্ধারিত পদ্ধতি অনুযায়ী দায়িত্ব পালন করবেন এবং নিয়মিত দৈনিক প্রতিবেদন জমা দেবেন।

এছাড়া সভার সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিটি পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ সম্পন্ন করে সংশ্লিষ্ট সব দপ্তর ও সংস্থাকে তা জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে জানাতে অনুরোধ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV