1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
September 7, 2026, 12:14 am

তারেক রহমান দিলেন ফ্যামিলি কার্ড, প্রতিশ্রুতি পূরণের সংকেত

Reporter Name
  • Update Time : Tuesday, March 10, 2026
  • 116 Time View

তিস্তা নিউজ ডেস্ক:

নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে সরকার গঠনের মাত্র তিন সপ্তাহের মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করেছেন। মঙ্গলবার (১০ মার্চ) সকালে রাজধানীর বনানী টিঅ্যান্ডটি খেলার মাঠে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

সকাল সাড়ে ১০টার দিকে অনুষ্ঠানে প্রবেশ করে প্রধানমন্ত্রী সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। মঞ্চে তার সঙ্গে উপস্থিত ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। অনুষ্ঠানে মন্ত্রিপরিষদের সদস্যসহ ফ্যামিলি কার্ড বাস্তবায়ন কমিটির সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআনসহ বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে পাঠ করা হয়। এরপর পরিবেশন করা হয় বিএনপি-এর দলীয় সংগীত ‘প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ’। প্রধানমন্ত্রীসহ উপস্থিত সবাই হাততালি দিয়ে সংগীতের সঙ্গে তাল মেলান। স্বাগত বক্তব্য রাখেন সমাজকল্যাণ সচিব ড. আবু ইউসুফ

এই দিন সকাল থেকেই টিঅ্যান্ডটি মাঠে জড়ো হন নিম্ন আয়ের বহু মানুষ। অনেকের মুঠোফোনে সরকারি সহায়তার টাকা পৌঁছানোর বার্তা ইতোমধ্যে এসেছে। ঈদের আগে রাষ্ট্রীয় অর্থ সহায়তা পেয়ে মানুষের চোখে-মুখে দেখা গেছে আনন্দের অশ্রু। কেউ এই অর্থ দিয়ে ওষুধের খরচ মেটানোর পরিকল্পনা করছেন, কেউবা সামান্য সঞ্চয় করার কথা ভাবছেন।

উদ্বোধনের আগেই উপকারভোগীদের মোবাইল ফোনে টাকা পৌঁছে গেছে বলে জানা গেছে। এর আগে সোমবার (৯ মার্চ) সচিবালয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয়, পাইলট পর্যায়ে দেশের ১৩টি জেলার ১৫টি ওয়ার্ডে এই কর্মসূচি কার্যক্রম শুরু হচ্ছে।

ফ্যামিলি কার্ড কর্মসূচি সরকারের সামাজিক নিরাপত্তা ও দরিদ্র কল্যাণ নীতির একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে, যা দেশের নিম্ন আয়ের মানুষদের জন্য দ্রুত আর্থিক সহায়তা নিশ্চিত করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV