1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
September 7, 2026, 3:34 am

নারী ক্ষমতায়িত হলে জাতির ভবিষ্যৎ বদলায়: ব্যারিস্টার জাইমা রহমান

Reporter Name
  • Update Time : Monday, January 19, 2026
  • 135 Time View

নিজস্ব প্রতিনিধি,

নারী ক্ষমতায়িত হলে কেবল ব্যক্তি বা পরিবার নয়, পুরো জাতির ভবিষ্যৎ বদলে যায় বলে মন্তব্য করেছেন ব্যারিস্টার জাইমা রহমান। তিনি বলেন, বাংলাদেশ যদি সত্যিকারের টেকসই উন্নয়ন চায়, তবে নারী ক্ষমতায়নের বিষয়টি শুধু শিক্ষা, অফিস বা নীতির মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না; এটি আমাদের ঘর, প্রতিষ্ঠান ও মানসিকতায়ও পৌঁছাতে হবে। আর এই দায়িত্ব সমাজের সবার।

গতকাল রোববার রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশনে ‘জাতি গঠনে নারী: নীতি, সম্ভাবনা এবং বাংলাদেশের ভবিষ্যৎ’ শীর্ষক এক পলিসি ডায়ালগে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন তিনি। এটি দেশে ফেরার পর জনপরিসরে জাইমা রহমানের প্রথম বক্তব্য। অনুষ্ঠানটি পরিচালনা করেন গণমাধ্যম উপস্থাপিকা কাজী জেসিন।

ব্যারিস্টার জাইমা রহমান বলেন, নারীদের স্বাগত জানানো হলে তারা শুধু নিজেদের জীবনই বদলায় না, বরং তাদের পরিবার ও জাতির ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি বলেন, নারীর মর্যাদা ব্যক্তিগত ও জনপরিসর—উভয় ক্ষেত্রেই স্বীকৃত হওয়া জরুরি।

বক্তব্যে তিনি তার দাদা বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও দাদি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নারীর ক্ষমতায়নে অবদানের কথাও তুলে ধরেন। জিয়াউর রহমানের নেতৃত্বে পোশাক খাতে নারীদের কর্মসংস্থান এবং খালেদা জিয়ার সময়ে কন্যাশিক্ষা বিস্তারের বিভিন্ন উদ্যোগ দেশের নারীদের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী নারীর ক্ষমতায়নে বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। এছাড়া বিভিন্ন খাতের বিশিষ্ট নারী নেতারাও আলোচনায় অংশ নেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV