1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
April 19, 2026, 1:24 pm

মুসলিম ও ইহুদি একসাথে হিন্দুদের রামায়ণে কাজ করছি, এটাই সৌন্দর্য: এ আর রহমান

Reporter Name
  • Update Time : Saturday, January 17, 2026
  • 106 Time View

নিজস্ব প্রতিনিধি,

সম্প্রতি বিবিসি এশিয়ার ইউটিউব চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে রামায়ণের সংগীত ও ধর্মীয় পরিচয় নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন সঙ্গীতজ্ঞ এ আর রহমান। তিনি জানান, ব্রাহ্মণ স্কুলে পড়াশোনা করার সময় নিয়মিত রামায়ণ ও মহাভারত পড়ানো হতো, যা মূলত নৈতিকতা, আদর্শ এবং মানুষের চারিত্রিক উৎকর্ষের গল্প। তিনি বলেন, ভালো জিনিস যেখানে থেকেই আসুক, গ্রহণ করা উচিত। নবী বলেছেন, জ্ঞান অমূল্য, তা রাজা হোক বা ভিক্ষুক, ভালো বা খারাপ অভিজ্ঞতা থেকে শেখা যায়।

রাহমান এই সিনেমাকে ভারত থেকে বিশ্বমুখী ভালোবাসার প্রজেক্ট হিসেবেও দেখেন। তিনি বলেন, হ্যান্স জিমার ইহুদি, তিনি মুসলিম, আর রামায়ণ একটি হিন্দু গ্রন্থ; তবু সবাই একসঙ্গে কাজ করছেন, এটাই সৌন্দর্য। তিনি আরও জানান, ক্যারিয়ারের শুরুতে স্বাধীনভাবে কাজ করতে চেয়েছিলেন, তাই এতদিন জিমারের সঙ্গে কাজ করেননি, তবে এবার কাজের অভিজ্ঞতা “ভয়ংকর রকম উত্তেজনাপূর্ণ” বলে উল্লেখ করেন।

রামায়ণের সংগীতে নতুনত্ব আনা বড় চ্যালেঞ্জ মনে করেন তিনি। কবি কুমার বিশ্বাসের সঙ্গে কাজ করে আনন্দ পাচ্ছেন। রণবীর কাপুর, যশ, সাই পল্লবী ও সানি দেওলসহ বড় তারকাবহুল এই সিনেমা মুক্তির আগেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV