1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
April 19, 2026, 1:08 pm

সিইসির সঙ্গে বৈঠকে ভোট প্রক্রিয়া স্বচ্ছ রাখার জন্য পোস্টাল ব্যালট নিয়ে সতর্কতা জানিয়েছে বিএনপি

Reporter Name
  • Update Time : Thursday, January 15, 2026
  • 83 Time View

নিজস্ব প্রতিনিধি,

সিইসির সঙ্গে বৈঠক শেষে বিএনপির নেতা সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের জানান, তারা পোস্টাল ব্যালট ও নির্বাচনী আচরণবিধিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ আইনি বিষয়ে নির্বাচন কমিশনের কাছে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, “পোস্টাল ব্যালট নিয়ে আগের মতোই উদ্বেগ রয়েছে। কিছু কাজ ঠিকমতো হয়নি, সংশ্লিষ্ট সবাইকে এ বিষয়ে নির্বাচন কমিশনের কাছে জবাব দিতে হবে।”

তিনি অভিযোগ করেন, বিদেশে পাঠানো ব্যালট পেপারের ক্ষেত্রে অনিয়ম হচ্ছে। বিশেষ করে কিছু বাসায় ২০০টির বেশি ব্যালট পেপার পাওয়া যাচ্ছে। সালাহউদ্দিন বলেন, “পোস্টাল ব্যালট এবার প্রথম চালু হয়েছে, সীমাবদ্ধতা বোঝা যায়, কিন্তু এতে কোনো দল যেন ভিকটিমাইজড না হয়। বাস্তবে যে ভুলগুলো হচ্ছে, তাতে বিএনপি ভিকটিমাইজড হচ্ছে।” এ বিষয়ে বিএনপি স্পষ্ট ব্যাখ্যা দাবি করেছে।

তিনি আরও বলেন, দেশের অভ্যন্তরে পোস্টাল ব্যালট সবচেয়ে বেশি ব্যবহৃত হবে। তাই তাদের দাবি, সব দলের প্রতীক দিয়ে নয়, শুধু সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার প্রার্থীদের প্রতীক দিয়ে পোস্টাল ব্যালট ছাপানো উচিত। এছাড়া ভোটার স্লিপে প্রার্থী ও দলের নাম অন্তর্ভুক্ত করার প্রস্তাবও দেওয়া হয়েছে।

বাহরাইনের একটি বাসায় পোস্টাল ব্যালট একত্রে রাখা ও গণনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় সমালোচনার সৃষ্টি হয়। ইসি সচিব আখতার আহমেদ জানান, ১৬০টি ব্যালট একটি বক্সে রাখা হয়েছিল এবং কোনো খাম খোলা হয়নি। বাহরাইনের পোস্ট কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করবে। অবিলীকৃত ১২৯টি ব্যালট ফেরত পাঠানো হয়েছে এবং সেগুলো আলাদাভাবে ভোটারদের কাছে বিতরণ করা হবে। ভোটার তথ্যের গোপনীয়তাও লঙ্ঘিত হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV