1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
April 20, 2026, 12:34 am

নির্বাচন সামনে, অবৈধ অ/স্ত্র উদ্ধারে সরকারের ব্যর্থতার অভিযোগ মির্জা ফখরুলের

Reporter Name
  • Update Time : Monday, January 12, 2026
  • 103 Time View

 নিজস্ব প্রতিনিধি,

নির্বাচন সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধারে সরকার ব্যর্থ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সরকার এখনো অবৈধ অস্ত্র উদ্ধার করতে না পারায় বিএনপি উদ্বিগ্ন। আইনশৃঙ্খলা পরিস্থিতিরও উল্লেখযোগ্য উন্নতি হয়নি। তবে দ্রুত পরিস্থিতির উন্নতি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সোমবার ঠাকুরগাঁও জেলা শহরের নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন তিনি। নির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, বিএনপি জনগণের কাছে যাচ্ছে এবং দেশের ইতিবাচক সব অর্জনের সঙ্গে দলটির ভূমিকা রয়েছে। একদলীয় শাসন থেকে বহুদলীয় গণতন্ত্রে উত্তরণ, সংবাদপত্র ও বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করেছে বিএনপি—এমন দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, সংস্কার কমিশনের মাধ্যমে গৃহীত সংস্কারগুলোতেও বিএনপির অংশগ্রহণ রয়েছে। ক্রিকেট ইস্যুতে তিনি বলেন, এতে দেশের সম্মান জড়িত এবং বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত। ভারত প্রসঙ্গে তিনি পারস্পরিক সম্মানের ভিত্তিতে সম্পর্ক জোরদারের কথা বলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV