1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
April 20, 2026, 12:33 am

রিয়াজুল–আব্দুল আলীম–মাসুদ রানা: জকসু নির্বাচনে শীর্ষে শিবিরের জয়

Reporter Name
  • Update Time : Thursday, January 8, 2026
  • 101 Time View

নিজস্ব প্রতিনিধি,

জকসু নির্বাচনে শিবিরের দাপুটে জয়, শীর্ষ ৩ পদ একতরফা*জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে শীর্ষ তিন পদ—সভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) ও সহ-সাধারণ সম্পাদক (এজিএস)—ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের জয় নিশ্চিত করেছে। রিয়াজুল ইসলাম (ভিপি) পেয়েছেন ৫,৫৫৮ ভোট, আব্দুল আলীম আরিফ (জিএস) ৫,৪৭০ ভোট, আর মাসুদ রানা (এজিএস) ৫,০২ ভোট পেয়ে জয়ী হয়েছেন।

শিবির সমর্থিত প্যানেল জকসুর ২১টি পদের মধ্যে ১৬টিতে জয়লাভ করেছে। ছাত্রদল সমর্থিত প্রার্থীরা সাহিত্য ও সংস্কৃতি, পরিবহন ও পাঠাগার ও সেমিনার সম্পাদক পদে বিজয়ী হয়েছেন। কার্যনির্বাহী সদস্যের ৭টি পদের মধ্যে শিবির সমর্থিত প্রার্থীরা ৫টিতেই জয়ী হয়েছেন।

নির্বাচনে মোট চারটি প্যানেল অংশ নিয়েছে—ছাত্রদল, ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’, ‘অদম্য জবিয়ান ঐক্য’ এবং বাম ও জাতীয় জোট সমর্থিত অন্যান্য প্যানেল। মোট ভোটার সংখ্যা ছিল ১৬,৬৬৫, উপস্থিতি প্রায় ৬৫ শতাংশ। ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় ৩৯টি কেন্দ্রে, ১৭৮টি বুথে।

শিবির সমর্থিত প্যানেল থেকে মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক মো. নুরনবী ৫,৪০০ ভোট, শিক্ষা ও গবেষণা সম্পাদক ইব্রাহীম খলিল ৫,৫২৪ ভোট, আইন ও মানবাধিকার সম্পাদক হাবীব ফারুক ৪,৬৫৪ ভোট পেয়েছেন। ছাত্রদল সমর্থিত প্যানেল সাহিত্য সম্পাদক তাকরিম মিয়া ৫,৩৮৫ ভোটে জয়ী হয়েছেন।

নির্বাচনের ফল বুধবার (৭ জানুয়ারি) রাত ১২টার দিকে কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষে ঘোষণা করা হয়। এই জয়ের ফলে বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতিতে শিবিরের প্রভাব আরও শক্তিশালী হয়েছে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV