নিজস্ব প্রতিনিধি,
সারা দেশে আজ থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলপিজি) সিলিন্ডার বিক্রি বন্ধের ঘোষণা দিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড। দাবি আদায় না হওয়া পর্যন্ত দেশের সব এলপিজি সিলিন্ডার সরবরাহ ও বিক্রি স্থগিত থাকবে।
বুধবার (৭ জানুয়ারি) এক নোটিশে সমিতি জানিয়েছে, আগামী ৮ জানুয়ারি থেকে তাদের ন্যায্য দাবি পূরণ না হওয়া পর্যন্ত সকল কোম্পানি প্ল্যান্ট থেকে গ্যাস উত্তোলন কার্যক্রমও বন্ধ থাকবে। এর আগে জাতীয় প্রেসক্লাবের সামনে সংবাদ সম্মেলনে ব্যবসায়ীরা তাদের দাবি তুলে ধরে ২৪ ঘণ্টার মধ্যে তা মানা না হলে বিক্রি বন্ধের হুমকি দিয়েছিলেন।
সমিতির পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) থেকে নতুন করে এলপিজি সিলিন্ডারের মূল্য সমন্বয় করতে হবে। পাশাপাশি পরিবেশকদের হয়রানি ও জরিমানা বন্ধ করার দাবিও জানিয়েছেন তারা।
সমিতির সভাপতি সেলিম খান জানিয়েছেন, বৃহস্পতিবার সকাল থেকে বিক্রি বন্ধ থাকবে। বেলা ৩টায় বিইআরসির সঙ্গে বৈঠক হবে। বৈঠকে দাবি মানা হলে বিক্রি পুনরায় শুরু হবে, আর না হলে অনির্দিষ্টকাল ধরে বিক্রি বন্ধ থাকবে।
Leave a Reply