কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে রেকর্ড দামে চুক্তি হলেও শেষ পর্যন্ত আইপিএলে মাঠে নামা হলো না বাংলাদেশের কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানের। বিসিসিআই নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে আইপিএল শুরুর আগেই তার অংশগ্রহণ বাতিল করে দেয়। ফলে মাঠের লড়াইয়ের আগেই রাজনীতির ময়দানে থেমে যায় মোস্তাফিজের আইপিএল যাত্রা। এই সিদ্ধান্তকে ঘিরে ভারতীয় ক্রিকেট অঙ্গনে তীব্র বিতর্ক শুরু হয়েছে।
ভারতের সাবেক অধিনায়ক ও তেলেঙ্গানার মন্ত্রী মোহাম্মদ আজারউদ্দিন বিসিসিআইয়ের সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে বলেন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে বোর্ড কোনো ভুল করেনি। তার মতে, খেলাধুলা আলাদা বিষয় হলেও দেশের নিরাপত্তা ও জাতীয় নীতি সর্বাগ্রে গুরুত্ব পায়। তবে ইতিহাসবিদ ও ক্রিকেট বিশ্লেষক রামচন্দ্র গুহ এই সিদ্ধান্তকে হিতে বিপরীত বলে মন্তব্য করেছেন। তিনি মনে করেন, এতে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে পারে এবং দীর্ঘমেয়াদে দক্ষিণ এশিয়ার ক্রিকেটই এর নেতিবাচক প্রভাব অনুভব করবে।
Leave a Reply