নিজস্ব প্রতিনিধি,
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এ উপলক্ষে মঙ্গলবার কিশোরগঞ্জ উপজেলায় এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মাহফিলে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয় এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতন্ত্র ও জাতীয়তাবাদী রাজনীতির এক অনন্য প্রতীক। দেশের রাজনৈতিক ইতিহাসে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। দোয়া মাহফিল শেষে মরহুমার আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।








Leave a Reply