1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
April 20, 2026, 2:04 am

খালেদা জিয়ার জানাজায় মানুষের ঢল, রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায়

Reporter Name
  • Update Time : Wednesday, December 31, 2025
  • 74 Time View

নিজস্ব প্রতিনিধি,

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজাকে ঘিরে রাজধানীর মানিক মিয়া এভিনিউ নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢলে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। আজ বুধবার দুপুর ২টায় মানিক মিয়া এভিনিউতে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জানাজায় অংশ নিতে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন সড়ক দিয়ে মানুষের স্রোত মানিক মিয়া এভিনিউ ও জাতীয় সংসদ ভবন এলাকায় এসে জড়ো হচ্ছে।

একই সঙ্গে জিয়াউর রহমানের সমাধি সৌধ এলাকাতেও বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে। জানাজা শেষে বেগম খালেদা জিয়াকে তাঁর স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে সমাহিত করা হবে। সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের জন্য ইতোমধ্যে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

সকাল ৯টার কিছু আগে এভারকেয়ার হাসপাতাল থেকে বেগম খালেদা জিয়ার মরদেহ গুলশানে নেওয়া হয়। সেখানে পরিবারের সদস্য, স্বজন এবং দলীয় নেতাকর্মীরা শেষবারের মতো শ্রদ্ধা জানান। তাঁর বাসভবন ফিরোজা ও তারেক রহমানের বাসার আশপাশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এসএসএফ, পিজিআর, বিজিবি, পুলিশ ও র‍্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে।

উল্লেখ্য, মঙ্গলবার ভোর ৬টায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন। দীর্ঘদিন ধরে নানা জটিল রোগে ভুগছিলেন তিনি। তাঁর মৃত্যুতে শোকে স্তব্ধ হয়ে পড়েছে গোটা বাংলাদেশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV