1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
April 20, 2026, 2:05 am

বাংলাদেশের রাজনীতিতে অপূরণীয় ক্ষতি: খালেদা জিয়ার প্রয়াণে গভীর শো/ক

Reporter Name
  • Update Time : Tuesday, December 30, 2025
  • 96 Time View

নিজস্ব প্রতিনিধি,

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ক্ষমতাসীন দলের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সকাল ১০:৩০ টার সময় আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত শোকবার্তায় তিনি লিখেছেন, খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে গণতন্ত্র প্রতিষ্ঠায় এবং দেশের রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তার মৃত্যু বর্তমান বাংলাদেশী রাজনীতি এবং বিএনপির নেতৃত্বে এক অপূরণীয় ক্ষতি হিসেবে ধরা হয়েছে।

শেখ হাসিনা তার বার্তায় খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং তার ছেলে তারেক রহমান ও পরিবারের অন্যান্য শোকাহত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি আশা প্রকাশ করেছেন, মহান আল্লাহ তাদের এই শোক কাটিয়ে ওঠার শক্তি ও ধৈর্য দান করবেন।

একই সঙ্গে খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র ও আওয়ামী লীগের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। তিনি উল্লেখ করেন, খালেদা জিয়ার মৃত্যু দেশের রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষার প্রচেষ্টায় একটি বড় ধাক্কা।

রাজনীতিবিদদের মতে, খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন ও নেতৃত্ব বাংলাদেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে স্মরণীয় হয়ে থাকবে। তার প্রয়াণে রাজনৈতিক সহবেদনা এবং শোকের ছায়া দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV